হলো না টস, এখনো চলছে বৃষ্টি
সকাল থেকে থেকে পরিষ্কারই ছিল চট্টগ্রামের আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন আকাশের মন খারাপ শুরু হলো। চট্টগ্রামে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু বৃষ্টির বাধায় পড়েছে ম্যাচ।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর দেড়াটায় হওয়ার কথা ছিল টস। দুই দলের ক্রিকেটাররাও মাঠে এসে পৌঁছেছেন। তবে আপাতত ড্রেসিং রুমে বসে বৃষ্টি উপভোগ করতে হচ্ছে তাদের। মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে করা যায়নি টস। এখন নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
আরো পড়ুন : বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে দুঃসংবাদ
এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, দুপুর আড়াইটা পর্যন্ত স্থায়ী হতে পারে এই বৃষ্টি। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
এর আগে বৃষ্টি থামলেও অবশ্য সেই শঙ্কা থাকছেই। কারণ, মুষলধারে বৃষ্টি হওয়ার পর মাঠের পানি নিষ্কাশন করতেও সময় লাগবে মাঠকর্মীদের।
আরো পড়ুন : পরিসংখ্যানে কে এগিয়ে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড?
তবে আশার কথা হলো, দুপুর ৩টা নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এরপর বিকেল ৫টা পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আকুওয়েদার।

স্পোর্টস ডেস্ক