Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:০১, ৩০ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:০১, ৩০ এপ্রিল ২০২৬
আরও খবর
লড়াই জমিয়েও হার, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হার বিশ্বকাপ কঠিন করল বাংলাদেশের
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপে আজ বাংলাদেশের সামনে ভারত

দৃষ্টিকটু ব্যাটিংয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:০১, ৩০ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:০০, ৩০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:০১, ৩০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি

বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল স্পষ্ট– হারলেই খোয়াতে হবে সিরিজ। এমন সমীকরণের ম্যাচে বোলিং কিংবা ব্যাটিং– দুই বিভাগেই শুরুটা দারুণ করল বাংলাদেশ। কিন্তু তার সমাপ্তিটা হলো ব্যর্থতায় ঢাকা। বিশেষ করে ব্যাটিংয়ে দৃষ্টিকটু রানআউটের পসরা সাজিয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে পেরেছে বাংলাদেশ। ২১ রানে জিতে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।

রান তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার আর জুয়াইরিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। দারুণ খেলতে থাকা দিলারা ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ২৩ বলে ২৩ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে ওপেনার জুয়াইরিয়াকে নিয়ে দ্বিতীয় উইকেটে ২১ রানের জুটি গড়েন শারমিন আক্তার। রানআউটে জুয়াইরিয়া কাটা পড়লে ভাঙে সেই জুটি। ২৩ বলে ২৯ রানের সম্ভাবনাময়ী একটি ইনিংসের পরিসমাপ্তি হয়।

বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটা এখান থেকেই। পরের দুই ব্যাটারও উইকেট উপহার দেন শ্রীলঙ্কাকে। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে রানআউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৭ বলে ৭) আর সোবহানা মোস্তারি (২ বলে ০)।

এরপর আর কেউ দায়িত্ব নিতে পারেননি। আগের ম্যাচে একা লড়াই করা স্বর্ণা আক্তার এদিনও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেনি তিনি। ফিরেছেন ১৩ বলে ১২ রান করে।

একপ্রান্ত আগলে রেখে শারমিন আক্তার সুপ্তা লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। তবে তার ধীরগতির ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪৭ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন কাভিশা দিলহারি।

এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে শুরুর দিকেই উইকেট তুলে নেন পেসার ফারিহা তৃষ্ণা। জ্যোতির ক্যাচ বানিয়ে ফেরান হাসিনি পেরেরাকে (১১ বলে ৯)।

এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে প্রায় অর্ধশত রান তুলে ফেলেন চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। জ্যোতির ক্যাচ বানিয়ে ইমেশাকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন রিতুমনি। ইমেশা ফেরেন ২৫ বলে ২৭ রান করে।

এরপরও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন লঙ্কানদের সেরা তারকা আতাপাত্তু। চার নম্বরে নামা হর্ষিতা সামারাবিক্রমাকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন তিনি। ৩৭ বলে ৪২ রান করা আতাপাত্তুকে ফেরান সুলতানা খাতুন।

শেষদিকে ব্যাটহাতে ঝড় তুলেন হর্ষিতা। তাকে সঙ্গ দেন নিলাকশিকা সিলভা। মাত্র ৩৭ বলে ৬১ রানের জুটি গড়েন এই দুজন। শেষ বলে ফেরার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৯ বলে ৪৯ রান করেন হর্ষিতা। আর নিলাকশিকা অপরাজিত থাকেন ১৮ বলে ২২ রানে।

বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতুমনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ক্রিকেট দল

২১ জুন ২০২৬
দুই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান কোথায়?
১৭ জুন ২০২৬
মেয়েরাও পারল না অস্ট্রেলিয়ার সঙ্গে
১৪ জুন ২০২৬
দারুণ জয়ে নারী বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভিনিসিয়াসের পেনাল্টি না নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
  2. অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
  3. চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর!
  4. ব্রাজিলের অন্যরকম ‘হেক্সা’ পূরণ
  5. ব্রাজিলের হারের রাতেও নেইমারের রেকর্ড
  6. ৪০ বছরের রেকর্ড ভেঙেই কি হারল ব্রাজিল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x