Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ২৩ মে ২০২৬
আপডেট: ১২:২৭, ২৩ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ২৩ মে ২০২৬
আপডেট: ১২:২৭, ২৩ মে ২০২৬
আরও খবর
দুই আপক্যাপড ফুটবলার নিয়ে এক যুগ পর বিশ্বমঞ্চে দ. আফ্রিকা
চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপের বাকি ১৪ দিন: পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড
চোট নিয়ে যে বার্তা দিলেন নেইমার
মেসিকে নিয়ে দুঃসংবাদ দিল স্কালোনি

বিশ্বকাপের বাকি ১৯ দিন

পেলের ব্রাজিলের সেই ‘অনিন্দ্য সুন্দর ১৯’

স্পোর্টস ডেস্ক
১২:২৫, ২৩ মে ২০২৬
আপডেট: ১২:২৭, ২৩ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ২৩ মে ২০২৬
আপডেট: ১২:২৭, ২৩ মে ২০২৬
১৯৭০ বিশ্বকাপ ফাইনালে ইতালিকে ৪-১ ব্যবধানে পরাজিত করার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জাইরজিনহোকে কাঁধে তুলে উদযাপন করছেন ভক্তরা। ছবি : এএফপি

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৯ দিন। সময় যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের মনে জমা হচ্ছে পুরোনো সব রোমাঞ্চকর স্মৃতি। বিশ্বকাপের ইতিহাসের পাতায় ‘উনিশ’ সংখ্যাটিকে একটি রোমাঞ্চকর অধ্যায় করে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে এক ইতিহাস গড়েছিল ব্রাজিলের আক্রমণভাগ। সেবার পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ১৯ বার গোল উৎসব করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।

১৯৭০ সালের সেই ব্রাজিল দলটিকে ফুটবল বিশ্বে আজও অন্যতম সেরা ও সুন্দর ফুটবল খেলা দল হিসেবে গণ্য করা হয়। দ্রুতই তাদের নাম হয়ে যায় ‘দ্য বিউটিফুল টিম’ বা অনিন্দ্য সুন্দর দল। শিরোপা জেতার পথে খেলা ৬ ম্যাচে তারা করেছিলেন মোট ১৯টি গোল।

বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে কেবল একটি দলই এক আসরে এর চেয়ে বেশি গোল করতে পেরেছিল। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে ২৫টি গোল করে চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি।

অন্যদিকে, এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেবার টিকিটাকা ফুটবল খেলে বিশ্বজয় করলেও পুরো টুর্নামেন্টের ৭ ম্যাচে মাত্র ৮টি গোল করেছিল স্পেন, যা বিশ্বকাপজয়ী দলগুলোর মধ্যে সবচেয়ে কম গোল করার রেকর্ড।

নবম বিশ্বকাপে ব্রাজিলের এই গোলবন্যার পেছনে মূল কারিগর ছিলেন চার তারকা। দলের হয়ে সর্বোচ্চ ৭টি গোল করেছিলেন জাইরজিনহো। এছাড়া ফুটবল সম্রাট পেলে করেছিলেন ৪টি গোল, রিভেলিনো ৩টি এবং তোস্তাও করেছিলেন ২টি গোল।

কোচ মারিও জাগালোর অধীনে থাকা সেই ব্রাজিল দলটি গ্রুপ পর্বের চেয়ে নকআউট পর্বের ম্যাচগুলোতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ১৯টি গোলের মধ্যে ১১টি গোলই এসেছিল শেষ তিনটি নকআউট ম্যাচে। কোয়ার্টার ফাইনালে তারা পেরুকে ৪-২, সেমিফাইনালে উরুগুয়েকে ৩-১ এবং ফাইনালে ইতালিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয়।

ইতালির বিপক্ষে ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে কার্লোস আলবার্তোর করা সেই বিখ্যাত গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। একই সঙ্গে ৪-১ ব্যবধানের এই জয়টি বিশ্বকাপের ফাইনালে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড হিসেবে এখনও টিকে আছে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৫৮ মিনিট আগে
দুই আপক্যাপড ফুটবলার নিয়ে এক যুগ পর বিশ্বমঞ্চে দ. আফ্রিকা
৮ ঘন্টা আগে
চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
৯ ঘন্টা আগে
পেনাল্টি স্পটে স্পেনের টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেন টানা ব্যর্থ পাকিস্তান?
  2. আইকনিক বোলিং স্টাইলে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম
  3. চোট নিয়ে যে বার্তা দিলেন নেইমার
  4. পাকিস্তানকে হারিয়ে বড় সুখবর পেলেন ক্রিকেটাররা
  5. মেসিকে নিয়ে দুঃসংবাদ দিল স্কালোনি
  6. দেশের বাইরে নারী ক্রিকেটারদের ঈদ উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x