Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৩:৪৯, ২৫ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৩:৪৯, ২৫ মে ২০২৬
আরও খবর
উত্থানে পুঁজিবাজার, ডিএসইতে লেনদেনের সর্বোচ্চ রেকর্ড
রূপগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড, ৩৫ লাখ কনটেইনার ও ১৩ কোটি টন কার্গো হ্যান্ডলিং
সূর্যবংশী এখন দ্রুততম ফিফটির মালিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বল হাতে নাবিল মাস্টারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৩:৪৯, ২৫ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৪৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৩:৪৯, ২৫ মে ২০২৬
নাবিল মাস্টার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট দেখল নতুন ইতিহাস। পাগলাটে এক বোলিং ফিগার দেখল ক্রিকেট দুনিয়া। নতুন ইতিহাস গড়েছেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। মালির বিপক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র ২ রান খরচায় একাই শিকার করেছেন ৬টি উইকেট। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে এটিই এখন সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের বিশ্ব রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে ৩৪ বছর বয়সী এই মিডিয়াম পেসারের তোপের মুখে দাঁড়াতেই পারেনি মালি। মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ২.২ ওভারেই ১০ উইকেটের বড় জয় তুলে নেয় বতসোয়ানা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে ছিল সিঙ্গাপুরের লেগ স্পিনার হার্শা ভারদ্বাজের দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাসের মালিক হলেন নাবিল মাস্টার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগারের তালিকায় নাবিল যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। একই সঙ্গে বতসোয়ানার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।

রোববার মালির বিপক্ষে ম্যাচের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নাবিল। নিজের প্রথম ওভারে দেন মাত্র ১ রান। এরপর অষ্টম ওভারে আবার বল হাতে নিয়ে কোনো রান না দিয়েই তুলে নেন ৩টি উইকেট। তখন মালির স্কোর ছিল ৪ উইকেটে ১৮ রান। এরপর ইনিংসের দশম ওভারে নিজের প্রথম চার বলের মধ্যেই আরও ৩টি উইকেট শিকার করে একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। সবমিলিয়ে ২.৪ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

𝟮 𝗙𝗢𝗥 𝟮! 𝗕𝗢𝗧𝗦𝗪𝗔𝗡𝗔 𝗠𝗔𝗥𝗖𝗛 𝗢𝗡! 🇧🇼🔥

Flawless. Dominant. Unbeaten. Hosts Botswana secure a clinical 10wkt victory over Mali 🌟 Player of the Match: Nabil Master 📈 2 games, 2 wins. The momentum is real! 🎥 LIVE on https://t.co/cfx4U40LSL#t20WCWQ #BotswanaCricket pic.twitter.com/xK4pjeSksc— Cricket360 (@Cric360Africa) May 24, 2026

২০১৯ সালের মে মাসে বতসোয়ানার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নাবিল মাস্টারের। অভিষেক ম্যাচে ৩০ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সুযোগই পাননি। এরপর দীর্ঘ সাত বছর জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার।

অবশেষে গত শনিবার আবার দেশের হয়ে মাঠে নামার সুযোগ পান নাবিল। ফেরার ম্যাচে ১০ রানে ২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দেন। আর পরের দিনই ইতিহাস গড়ে ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন এই বতসোয়ানার পেসার।

ক্রিকেট রেকর্ড

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট

০৬ মে ২০২৬
নাসির ও তামিমার মামলার রায় ১০ জুন
০৪ মে ২০২৬
লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন বাংলাদেশের তানভীর
১৭ মার্চ ২০২৬
সিডনিতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ‘বাংলা হান্ড্রেড লিগ’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অলরাউন্ড নৈপূণ্যে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
  2. যে কারণে ফাইনাল দেখতে যাবেন না ইয়ামালের বাবা
  3. ফাইনালের ভেন্যুতে পৌঁছাতেই বিপাকে আর্জেন্টিনা
  4. আর্জেন্টাইন মিডিয়ার খোঁচা, ‘ইংল্যান্ডের কান্না থামছেই না’
  5. দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
  6. বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x