বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল, কার খেলা কখন
গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আর মাত্র সপ্তাহ খানিক বাকি। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠছে কোটি ফুটবলপ্রেমী। আগামী ১২ জুন পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও ক্রোয়েশিয়া মতো বিশ্বসেরা দলগুলো। আপনার প্রিয় দল কবে, কখন এবং কার মুখোমুখি হচ্ছে?
গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। অন্যদিকে, নেইমারের ব্রাজিল তাদের শক্তিমত্তা প্রমাণে মাঠে নামবে ১৪ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো।
এর পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স ১৭ জুন তাদের প্রথম ম্যাচে লড়বে সেনেগালের বিপক্ষে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৭ জুন কঙ্গোর বিপক্ষে, স্পেন প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে, জার্মানি ১৪ জুন মাঠে নামবে কুরাসাওয়ের বিপক্ষে আর ইংল্যান্ড তাদের যাত্রা শুরু করবে ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ফুটবল ম্যাচের গ্রুপভিত্তিক সময়সূচি
গ্রুপ- এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।
১২ জুন, রাত ১টা: মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা, এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
১২ জুন, সকাল ৮টা: দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র, এস্তাদিও আকরন, গুয়াদালাহারা
১৮ জুন, রাত ১০টা: চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা, মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
১৯ জুন, সকাল ৭টা: মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, এস্তাদিও আকরন, গুয়াদালাহারা
২৫ জুন, সকাল ৭টা: দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া, এস্তাদিও বিবিভিএ, মনতেরেই
২৫ জুন, সকাল ৭টা: চেক প্রজাতন্ত্র-মেক্সিকো, এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
গ্রুপ- বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা।
১৩ জুন, রাত ১টা: কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা, বিএমও ফিল্ড, টরন্টো
১৪ জুন, রাত ১টা: কাতার-সুইজারল্যান্ড, লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
১৯ জুন, রাত ১টা: সুইজারল্যান্ড-বসনিয়া ও হার্জেগোভিনা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
১৯ জুন, রাত ৪টা: কানাডা-কাতার, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
২৫ জুন, রাত ১টা: সুইজারল্যান্ড-কানাডা, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
২৫ জুন, রাত ১টা: বসনিয়া ও হার্জেগোভিনা-কাতার, লুমেন ফিল্ড, সিয়াটল
গ্রুপ- সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
১৪ জুন, রাত ৪টা: ব্রাজিল-মরক্কো, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
১৪ জুন, সকাল ৭টা: হাইতি-স্কটল্যান্ড, জিলেট স্টেডিয়াম, বোস্টন
২০ জুন, রাত ৪টা: স্কটল্যান্ড-মরক্কো, জিলেট স্টেডিয়াম, বোস্টন
২০ জুন, সকাল ৬:৩০টা: ব্রাজিল-হাইতি, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
২৫ জুন, রাত ৪টা: মরক্কো-হাইতি, মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
২৫ জুন, রাত ৪টা: স্কটল্যান্ড-ব্রাজিল, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
গ্রুপ- ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।
১৩ জুন, সকাল ৭টা: যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
১৪ জুন, সকাল ১০টা: অস্ট্রেলিয়া-তুরস্ক, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
২০ জুন, রাত ১টা: যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, লুমেন ফিল্ড, সিয়াটল
২০ জুন, সকাল ৯টা: তুরস্ক-প্যারাগুয়ে, লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
২৬ জুন, সকাল ৮টা: তুরস্ক-যুক্তরাষ্ট্র, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
২৬ জুন, সকাল ৮টা: প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া, লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
গ্রুপ- ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
১৪ জুন, রাত ১১টা: জার্মানি-কুরাসাও, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
১৫ জুন, ভোর ৫টা: আইভরি কোস্ট-ইকুয়েডর, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
২১ জুন, রাত ২টা: জার্মানি-আইভরি কোস্ট, বিএমও ফিল্ড, টরন্টো
২১ জুন, সকাল ৬টা: ইকুয়েডর-কুরাসাও, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
২৬ জুন, রাত ২টা: কুরাসাও-আইভরি কোস্ট, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
২৬ জুন, রাত ২টা: ইকুয়েডর-জার্মানি, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
গ্রুপ- এফ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া।
১৫ জুন, রাত ২টা: নেদারল্যান্ডস-জাপান, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
১৫ জুন, সকাল ৮টা: সুইডেন-তিউনিসিয়া, এস্তাদিও বিবিভিএ, মনতেরেই
২০ জুন, রাত ১১টা: নেদারল্যান্ডস-সুইডেন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
২১ জুন, সকাল ১০টা: তিউনিসিয়া-জাপান, এস্তাদিও বিবিভিএ, মনতেরেই
২৬ জুন, ভোর ৫টা: তিউনিসিয়া-নেদারল্যান্ডস, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
২৬ জুন, ভোর ৫টা: জাপান-সুইডেন, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
গ্রুপ- জি : লজিয়াম, মিশস, ইরান, নিউজিল্যান্ড।
১৬ জুন, রাত ১টা: বেলজিয়াম-মিসর, লুমেন ফিল্ড, সিয়াটল
১৬ জুন, সকাল ৭টা: ইরান-নিউজিল্যান্ড, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
২২ জুন, রাত ১টা: বেলজিয়াম-ইরান, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
২২ জুন, সকাল ৭টা: নিউজিল্যান্ড-মিসর, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
২৭ জুন, সকাল ৯টা: নিউজিল্যান্ড-বেলজিয়াম, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
২৭ জুন, সকাল ৯টা: মিসর-ইরান, লুমেন ফিল্ড, সিয়াটল
গ্রুপ- এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
১৫ জুন, রাত ১০টা: স্পেন-কেপ ভার্দে, মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
১৬ জুন, রাত ৪টা: সৌদি আরব-উরুগুয়ে, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
২১ জুন, রাত ১০টা: স্পেন-সৌদি আরব, মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
২২ জুন, রাত ৪টা: উরুগুয়ে-কেপ ভার্দে, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
২৭ জুন, সকাল ৬টা: কেপ ভার্দে-সৌদি আরব, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
২৭ জুন, সকাল ৬টা: উরুগুয়ে-স্পেন, এস্তাদিও আকরন, গুয়াদালাহারা
গ্রুপ- আই : ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে।
১৭ জুন, রাত ১টা: ফ্রান্স-সেনেগাল, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
১৭ জুন, রাত ৪টা: ইরাক-নরওয়ে, জিলেট স্টেডিয়াম, বোস্টন
২৩ জুন, রাত ৩টা: ফ্রান্স-ইরাক, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
২৩ জুন, সকাল ৬টা: নরওয়ে-সেনেগাল, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
২৭ জুন, রাত ১টা: নরওয়ে-ফ্রান্স, জিলেট স্টেডিয়াম, বোস্টন
২৭ জুন, রাত ১টা: সেনেগাল-ইরাক, বিএমও ফিল্ড, টরন্টো
গ্রুপ- জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
১৭ জুন, সকাল ৭টা: আর্জেন্টিনা-আলজেরিয়া, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
১৭ জুন, সকাল ১০টা: অস্ট্রিয়া-জর্ডান, লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
২২ জুন, রাত ১১টা: আর্জেন্টিনা-অস্ট্রিয়া, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
২৩ জুন, সকাল ৯টা: জর্ডান-আলজেরিয়া, লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
২৮ জুন, সকাল ৮টা: আলজেরিয়া-অস্ট্রিয়া, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
২৮ জুন, সকাল ৮টা: জর্ডান-আর্জেন্টিনা, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
গ্রুপ- কে : পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।
১৭ জুন, রাত ১১টা: পর্তুগাল-কঙ্গো ডিআর, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
১৮ জুন, সকাল ৮টা: উজবেকিস্তান-কলম্বিয়া, এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
২৩ জুন, রাত ১১টা: পর্তুগাল-উজবেকিস্তান, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
২৪ জুন, সকাল ৮টা: কলম্বিয়া-কঙ্গো ডিআর, এস্তাদিও আকরন, গুয়াদালাহারা
২৮ জুন, ভোর ৫টা ৩০ মিনিট: কলম্বিয়া-পর্তুগাল, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
২৮ জুন, ভোর ৫টা ৩০ মিনিট: কঙ্গো ডিআর-উজবেকিস্তান, মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
গ্রুপ- এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
১৮ জুন, রাত ২টা: ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
১৮ জুন, ভোর ৫টা: ঘানা-পানামা, বিএমও ফিল্ড, টরন্টো
২৪ জুন, রাত ২টা: ইংল্যান্ড-ঘানা, জিলেট স্টেডিয়াম, বোস্টন
২৪ জুন, ভোর ৫টা: পানামা-ক্রোয়েশিয়া, বিএমও ফিল্ড, টরন্টো
২৮ জুন, রাত ৩টা: পানামা-ইংল্যান্ড, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
২৮ জুন, রাত ৩টা: ক্রোয়েশিয়া-ঘানা, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া

স্পোর্টস ডেস্ক