Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ১৯:০৮, ১৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ১৯:০৮, ১৪ জুন ২০২৬
আরও খবর
বিশ্ব চ্যাম্পিয়দের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
গ্রুপসেরা হওয়ার মিশনে সেলেসাওরা, ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড
হাইড্রেশন ব্রেক নিয়ে ফিফা সভাপতির বার্তা
যেভাবে নকআউট পর্বে খেলবে তৃতীয় হওয়া দলগুলো
রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না

চারবারের বিশ্বচ্যাম্পিয়নের সামনে নবাগত কুরাসাও

স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ১৯:০৮, ১৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ১৪ জুন ২০২৬
আপডেট: ১৯:০৮, ১৪ জুন ২০২৬
কুরাসাও ফুটবল দল (বামে) ও জার্মানি ফুটবল দল (ডানে)। ছবি : এএফপি ও জার্মান ফুটবল

বিশ্বকাপে দুই দলের পথচলার গল্প যেন দুই মেরুর। একদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ করা কুরাসাও। ইতিহাস, অভিজ্ঞতা ও সাফল্যের পাল্লা জার্মানির দিকেই অনেক ভারী। তবু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নতুন ইতিহাস লেখার স্বপ্ন নিয়েই মাঠে নামবে কুরাসাও। আর সাম্প্রতিক দুই বিশ্বকাপের হতাশা ভুলে জয় দিয়ে নতুন যাত্রা শুরু করাই হবে জুলিয়ান নাগেলসমানের দলের একমাত্র লক্ষ্য।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে। 

এটি জার্মানির ২১তম বিশ্বকাপ। ইউরোপের আর কোনো দেশ এতবার এই আসরে খেলেনি। বিশ্বকাপ ইতিহাসে কেবল ব্রাজিলই জার্মানির চেয়ে বেশি আসরে অংশ নিয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হলেও সাম্প্রতিক দুটি বিশ্বকাপ ছিল হতাশায় ভরা। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ফলে এবার শুরু থেকেই ছন্দে ফেরার লক্ষ্য জার্মানদের।

শুরুর ম্যাচের স্মৃতিও খুব সুখকর নয়। সর্বশেষ দুই বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে জার্মানি। ২০১৮ সালে মেক্সিকোর কাছে এবং ২০২২ সালে জাপানের বিপক্ষে সেই হার শেষ পর্যন্ত বিদায়ের পথ তৈরি করে দেয়। এবার সেই দুঃস্মৃতি পেছনে ফেলে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় তারা।

জার্মান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় রয়েছে। গোলবারে থাকবেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার। এই ম্যাচে খেললে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় জার্মান ফুটবলার হবেন তিনি। গোলরক্ষক হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলা বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হওয়ার কীর্তিও গড়বেন নয়্যার।

রক্ষণে আন্তোনিও রুডিগার, মাঝমাঠে জশুয়া কিমিখ এবং আক্রমণে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, লেরয় সানে ও কাই হাভার্টজের মতো তারকাদের নিয়ে শক্তিশালী একাদশই নামাতে যাচ্ছেন নাগেলসমান।

বিশ্বকাপ বাছাইপর্বেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে জার্মানি। প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবে মূল পর্বে এসেছে তারা। সেই অভিযানে চার গোল ও এক অ্যাসিস্ট করে নজর কেড়েছেন নিক উল্টেমাদে। ফলে আক্রমণভাগে বিকল্পের অভাব নেই জার্মানদের।

অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, ইতিহাসের নতুন অধ্যায়। ক্যারিবীয় দ্বীপদেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি সুযোগ পাওয়ায় কনকাকাফ বাছাইপর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে কুরাসাওই সবচেয়ে ছোট।

অভিষেক হলেও বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সর্বোচ্চ ২৮ গোল করার পাশাপাশি প্রত্যাশিত গোলের পরিসংখ্যানেও ছিল সবার ওপরে। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে দ্রুত আক্রমণে যাওয়ার দক্ষতাও দেখিয়েছে দলটি।

মাঝমাঠে জুনিনহো বাকুনাই কুরাসাওয়ের সবচেয়ে বড় ভরসা। ওপেন প্লে থেকে যৌথভাবে সর্বোচ্চ ২০টি সুযোগ তৈরি করেছেন তিনি। পাশাপাশি সবচেয়ে বেশি ২৫টি ফাউল আদায় করেছেন। ভাই লিয়ান্দ্রো বাকুনার সঙ্গে তার বোঝাপড়া কুরাসাওয়ের মাঝমাঠের প্রাণ। আক্রমণে কেনজি গোরেও রয়েছেন দারুণ ছন্দে। বাছাইপর্বে গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

কুরাসাওয়ের ডাগআউটেও অপেক্ষা করছে একটি অনন্য রেকর্ড। ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাট এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রধান কোচ হবেন। অন্যদিকে, মাত্র ৩৮ বছর বয়সী জুলিয়ান নাগেলসমানের সঙ্গে তার বয়সের ব্যবধানই হবে বিশ্বকাপ ইতিহাসে মুখোমুখি হওয়া দুই কোচের মধ্যে সর্বোচ্চ।

দুই দলের এটি প্রথম মুখোমুখি লড়াই। তবে আমেরিকা অঞ্চলের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে জার্মানির রেকর্ড দারুণ। শেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে, ইউরোপের কোনো দলের বিপক্ষে কুরাসাওয়ের সর্বশেষ ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচে তারা ৪-১ গোলে হেরেছিল।

সব দিক বিবেচনায় জার্মানিই ম্যাচের ফেবারিট। তবে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে নামা কুরাসাও-ও নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করবে। জার্মানির লক্ষ্য থাকবে কোনো অঘটন এড়িয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা। আর কুরাসাও চাইবে নিজেদের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে।

দুই দলের সম্ভাব্য একাদশ

জার্মানি : ম্যানুয়েল নয়্যার, যোশুয়া কিমিখ, জোনাথন তাহ, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎসকা, ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ।

কুরাসাও : এলোয় রুম, জোশুয়া ব্রেনেট, জুরিয়েন গারি, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানুস, রিচেডলি বাজোর, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনা, তাহিথ চং, কেনজি গোরে, ইউর্গেন লোকাডিয়া।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৬ মিনিট আগে
বিশ্ব চ্যাম্পিয়দের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
১ ঘন্টা আগে
গ্রুপসেরা হওয়ার মিশনে সেলেসাওরা, ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড
২ ঘন্টা আগে
হাইড্রেশন ব্রেক নিয়ে ফিফা সভাপতির বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্রান্স শিবিরে শোকের ছায়া, দেশে ফিরছেন কোচ
  2. আক্রমণের ঝড় থামিয়ে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
  3. মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো, গড়লেন আরও যত রেকর্ড
  4. স্কটল্যান্ড ম্যাচের আগে বিতর্ক, বদলাচ্ছে ব্রাজিলের জার্সি
  5. নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে কারা, সমীকরণ কী বলছে?
  6. প্রথমার্ধেই পর্তুগালের আক্রমণে বিধ্বস্ত উজবেকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x