Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৫:২৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৫:২৮, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৫:২৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৫:২৮, ২০ জুন ২০২৬
আরও খবর
বসনিয়ার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র
পেলেকে ছাড়িয়ে গেলেন কেইন
সেনেগালের হৃদয় ভেঙে শ্বাসরুদ্ধকর জয় বেলজিয়ামের
বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে বেলজিয়ামের সামনে সেনেগাল

২২ বছর আগে হাইতির অস্থিরতায় শান্তির দূত হয়ে উঠেছিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৫:২৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৫:২৮, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৫:২৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৫:২৮, ২০ জুন ২০২৬
ছবি : এএফপি

সময়টা ২০০৪ সাল। আজ থেকে প্রায় ২২ বছর আগে। তখন ক্যারিবীয় দেশ হাইতি ভয়াবহ রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত ছিল। সশস্ত্র গ্যাংয়ের দখলদারি আর লাগাতার সহিংসতায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল চরম অনিশ্চিত ও নিরাপত্তাহীন। রাষ্ট্রীয় শাসনব্যবস্থা তখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। এই সংকটময় পরিস্থিতিতে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে এগিয়ে আসে ব্রাজিলের নেতৃত্বে জাতিসংঘের একটি শান্তিরক্ষা মিশন।

আজ ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ায় ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল ও হাইতি মুখোমুখি হবে। এই ম্যাচের আগে আবারও আলোচনায় এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শান্তির দূত হয়ে ওঠার এক পুরোনো ঘটনা।

এই মিশনে সামরিক দায়িত্বে ছিল ব্রাজিলের সেনাবাহিনী। নেতৃত্বে ছিলেন জেনারেল অগুস্তো হেলেনো রিবেইরো পেরেইরা। শুরুতে প্রায় ১২০০ ব্রাজিলিয়ান সেনা হাইতিতে মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ৫০০০ পর্যন্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

একই সঙ্গে লাতিন আমেরিকার অন্যান্য দেশও এতে যুক্ত হয়। আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ে থেকে প্রতিটি দেশ প্রায় ৫০০ করে সৈন্য পাঠায়। এর পাশাপাশি কানাডা, মরক্কো, নেপাল, শ্রীলঙ্কা এবং স্পেনও এই বহুজাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়।

এই পুরো উদ্যোগের রাজনৈতিক নেতৃত্ব দেন তৎকালীন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার লক্ষ্য ছিল শুধু সামরিক শক্তি প্রয়োগ নয়, বরং মানুষের আস্থা অর্জন করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এই চিন্তা থেকেই আসে এক ভিন্নধর্মী কৌশল ফুটবলকে কূটনীতির অংশ হিসেবে ব্যবহার করা।

২০০৪ সালের ১৮ আগস্ট হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে মুখোমুখি হয় ব্রাজিল ও হাইতি। ইতিহাসে এটি “শান্তির ম্যাচ” নামে পরিচিত। দীর্ঘদিনের সহিংসতা আর অস্থিরতার মধ্যে থাকা মানুষ সেদিন প্রথমবারের মতো একটি বড় ক্রীড়া উৎসবের পরিবেশ পায়, যেখানে ভয়ের বদলে আনন্দ ও স্বস্তি ছিল বেশি।

ম্যাচে ব্রাজিল ৬–০ গোলে জয় পায়। রোনালদিনহো হ্যাটট্রিক করেন, রোনালদো করেন দুইটি গোল এবং নিলমার একটি গোল করেন। তবে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব পায় সেদিনের আবেগ, মানুষের অংশগ্রহণ এবং পরিবেশের পরিবর্তন।

এই ম্যাচে খেলেন রবার্তো কার্লোস, জিলবার্তো সিলভা, হুয়ান এবং জুলিয়ানো বেলেত্তি সহ ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের একাধিক তারকা। ম্যাচ শুরুর আগে তারা প্রায় ১৫ কিলোমিটার পথ সাঁজোয়া যানবাহনে অতিক্রম করেন এবং পথে প্রায় ১০ লাখ মানুষ তাদের স্বাগত জানায়।

এই উদ্যোগের অংশ হিসেবে কিছু টিকিট অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে দেওয়ার পরিকল্পনা ছিল, যাতে নিরস্ত্রীকরণে উৎসাহ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবুও এটি শান্তি প্রতিষ্ঠার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

এই ঘটনার স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে ফিফা ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ফেয়ার প্লে পুরস্কার প্রদান করে। একই বছরে রোনালদিনহো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। হাইতির সেই ম্যাচ আজও স্মরণ করা হয় একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে, যেখানে ফুটবল কেবল খেলা নয়, হয়ে উঠেছিল শান্তি ও মানবিক সংযোগের একটি শক্তিশালী মাধ্যম।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল ফুটবল দল হাইতি ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১২ মিনিট আগে
বসনিয়ার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র
২ ঘন্টা আগে
সেনেগালের হৃদয় ভেঙে শ্বাসরুদ্ধকর জয় বেলজিয়ামের
৪ ঘন্টা আগে
বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলোচনার কেন্দ্রে ‘অনন্য ফ্রান্স’
  2. হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি
  3. কোথায় থামবেন এমবাপ্পে?
  4. জার্মানির বিতর্কিত গোল বাতিল, অবশেষে মুখ খুলল ফিফা
  5. কাদের হাতে উঠবে বিশ্বকাপ, যা বললেন ইয়ামাল
  6. নকআউটে নামার আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x