ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নেইমার
মাঠের বাইরেও উদারতার নজির দেখালেন নেইমার। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ব্রাজিলিয়ার তারকা। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার বা প্রায় তিন কোটি টাকা দান করেছেন।
ভেনেজুয়েলার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে।
রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারের বেশি পরিবার। আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দিতে পারে।’

স্পোর্টস ডেস্ক