সেরা ছন্দে হলান্ড, বার্তা দিয়ে রাখলেন ব্রাজিলকে
বক্সের মধ্যে আর্লিং হলান্ড ভয়ংকর, পাগলাটে, ক্ষ্যাপাটে। হয়ত আরো কিছু বিশেষণ যোগ করা যায় নরওয়েজিয়ান এই তারকার নামের পাশে। ম্যানচেস্টার সিটির হয়ে গোলের পর গোল করে তো খেতাব পেয়েছেন ‘গোল মেশিন’ হিসেবে। সেই হলান্ড একা ছেড়ে দিলে তো ভুলের মাশুল গুনতে হবেই।
সেই মাশুল গুনল আইভরি কোস্টও। দুই দলের জমজমাট লড়াই চলছিল। ম্যাচের ফলাফল আসছিল না কোনোভাবেই। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই ভুলটা করে আইভরি কোস্ট। ম্যাচের ৮৬তম মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান হলান্ড। টোকায় বল জাড়ে জড়িয়ে দেন তিনি।
অনেক ফুটবল বিশ্লেষকের মত, বক্সের মধ্যে বল পেলে হলান্ড যেভাবেই হোক সেটি জালে জড়াবেনই। সেই তাকে যখন পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, তখন তো প্রায়শ্চিত্য করতেই হয়। আইভরি কোস্টও করল তাই। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে।
এবারের বিশ্বকাপেও দারুণ ফর্মে আছে হলান্ড। নরওয়ের জার্সিতে তিন ম্যাচে মাঠে নেমেছেন তিনি। করেছেন পাঁচটি গোল। যা এবারের আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি গোল কেবল লিওনেল মেসির। তিনি করেছেন ৬টি গোল।
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী রোববার (৫ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় মাঠে নামবে দুই দল।
হলান্ডের এমন পারফরম্যান্স ব্রাজিলের জন্য সতকবার্তা। মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়াসদের কোনো ভুল করার সুযোগ নেই শেষ ষোলোর সে ম্যাচে। ভুল করলে শাস্তি দিতে জানেন এই নরওয়েজিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক