কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, খেলা কবে?
অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লেখাল আর্জেন্টিনা। ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একটা সময় বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল করে আর্জেন্টিনা।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে মেসি-আলভারেজরা এখন সেমিফাইনালের পথে এগিয়ে চলছেন।
এরপরই আর্জেন্টিনা সমর্থকদের নজর এখন কোয়ার্টার ফাইনারের প্রতিপক্ষের দিকে। সেই লড়াইয়ে কারা হবে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ? সেটি জানতে অবশ্য আর্জেন্টিনা সমর্থকদের আরও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।
শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। এই ম্যাচের জয়ী দলই পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের এই লড়াই মাঠে গড়াবে আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায়।
টুর্নামেন্টের এই পর্যায়ে এরই মধ্যে সাতটি দেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর্জেন্টিনা ছাড়াও শেষ আটের লড়াইয়ে জায়গা করে নেওয়া অন্য দলগুলো হলো—মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, ব্রাজিল ও পর্তুগালের মতো হেভিওয়েট দলসহ মোট সাতটি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালের এই বাধা সাফল্যের সঙ্গে পার করতে পারে, তবে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের বিধ্বংসী নরওয়ে। আর ভাগ্য সহায় হলে ফাইনালে মেসিদের অপেক্ষায় থাকতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী কোনো দল।

স্পোর্টস ডেস্ক