আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন মেসি
২০০৭ সালের একটি ছবি, যেটি এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত। মাত্র পাঁচ মাস বয়সী এক শিশুকে গোসল গড়াচ্ছেন সে সময়ের উঠতি তারকা লিওনেল মেসি। সময় পেরিয়েছে, ইতোমধ্যে নিজের নাম ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখেছেন মেসি। তিনি আছেন এখন ক্যারিয়ারের সায়াহ্নে। আর সেই ছোট্ট শিশুটি বর্তমান ফুটবল বিশ্বের উদীয়মান তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম, স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল।
দীর্ঘ সময়ে পরে আবারো দেখা হচ্ছে এই দুই তারকার। তবে এবার প্রতিপক্ষ হিসেবে। বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে মেসি আর ইয়ামাল। এর আগে সেই ছবি নিয়ে কথা বলেছেন মেসি।
সম্প্রতি নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হন মেসি। সেখানেই আলোচিত সেই ছবিটি নিয়ে কথা বলেন মেসি।
লামিনে ইয়ামালকে নিয়ে মেসি বলেন, ‘লামিনে অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে তার খেলা দেখেছি। কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি ভালোবাসি। ১৯ বছর বয়সেই সে বিশ্বমানের খেলোয়াড়। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।’
ইয়ামালের সঙ্গে নিজের পুরোনো সেই ছবি নিয়ে মেসি বলেন, ‘যখন সে শিশু ছিল তখন একটি ছবি তুলেছিলাম, আর এখন বিশ্বকাপ ফাইনালে তার বিপক্ষে খেলবো, এটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের সেরাদের একজন। আমি তার জন্য শুভকামনা জানাই, তবে আমরা চেষ্টা করবো, যেন সে তার সেরা খেলাটা খেলতে না পারে।’
স্পেন দলকে নিয়েও সতর্ক মেসি। তিনি বলেন, ‘স্পেনের দলে অনেক দারুণ খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরন খুব ভালো। তবে আমাদেরও নিজেদের শক্তি আছে। আমরা ভালো একটি ম্যাচ খেলতে চাই।’

স্পোর্টস ডেস্ক