Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
‘দেশের সংকটে মন্ত্রী-এমপিদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না’
এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে সিএনএনের সাংবাদিক দেখে ক্ষুব্ধ ট্রাম্প
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

সৌদির যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসের ভিডিও প্রকাশ করল হুথি

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে থাকার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।  বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিরা চার মিনিটের একটি ভিডিওটি প্রকাশ করে। খবর এনডিটিভির। 

প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায়, আকাশে উড়ন্ত যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু বানিয়ে আঘাত করার পরপরই মাটিতে প্রচণ্ড আগুন ও ধোঁয়া উঠতে শুরু করে। পরবর্তীতে দিনের আলোর ধারণ করা ফুটেজে মরুভূমির পাথুরে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানটির ধ্বংসাবশেষ, পোড়া সামরিক সরঞ্জাম এবং সৌদি রাজকীয় বিমান বাহিনীর চিহ্ন সংবলিত একটি ‘ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার’ দৃশ্যমান হয়। ধ্বংসাবশেষের চারপাশে সশস্ত্র হুথি যোদ্ধাদের অবস্থান করতে দেখা যায়।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আল্লাহর সাহায্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মারিব প্রদেশের আকাশে শত্রুভাবাপন্ন অভিযানে অংশ নেওয়া সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি সফলভাবে ভূপাতিত করেছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব সম্প্রতি তাদের অবস্থানগুলোতে ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

এদিকে, গতকাল পবিত্র মক্কা নগরীর কাছে আকাশসীমায় বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের পর সৌদি জোট হুথিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি মক্কার নিরাপত্তাকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে বলেন, এটি পবিত্র ভূমিতে হামলা চালানোর দ্বিতীয় চেষ্টা।

তবে মক্কায় হামলার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। এক বিবৃতিতে সৌদির দাবিকে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে আখ্যা দিয়ে হুথিরা জানায়, পবিত্র স্থানগুলোর প্রতি ইয়েমেন থেকে কোনো হুমকি নেই। তাদের অভিযান মূলত সৌদির সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতেই সীমাবদ্ধ।

সৌদি আরব ইয়েমেন যুদ্ধবিমান এফ-১৫ ভূপাতিত যুদ্ধবিমান ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

২২ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে সৌদির হামলায় নিহত ৬, দাবি হুথিদের
২১ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েও নভেম্বরে চুক্তির আশা ট্রাম্পের
  2. জাতিসংঘে ইসরায়েলের ‘গণহত্যামূলক মানসিকতার’ তীব্র নিন্দা এরদোয়ানের
  3. গাজার পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত : ম্যাক্রোঁ
  4. জাতিসংঘ অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট কেন প্রথমে বক্তব্য দেন?
  5. জাতিসংঘে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের
  6. রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x