বিশ্বকাপের আরেকটি রেকর্ডে সবার ওপরে ব্রাজিল
১৯৭০ সালের বিশ্বকাপ থেকে টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়সুলভ আচরণ করার জন্য একটি পুরস্কার দিয়ে আসছে ফিফা। এই পুরস্কারের নাম ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। এবারের বিশ্বকাপে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পেয়েছে নেদারল্যান্ডস।
শেষ ৩২- এর ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এই সময়ে খেলোয়াড়সুলভ আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত রাখে ডাচরা। এবারের আসরে খেলা চার ম্যাচে তারা মাত্র তিনটি হলুদ কার্ড হজম করেছে। কোনো লাল কার্ড নেই। শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড বজায় রাখায় প্রথমবার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ডাচরা।
বিশ্বকাপের এই পুরস্কারে সবার ওপরে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বোচ্চ চারবার ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে সেলেসাওরা। ১৯৮২, ১৯৮৬, ১৯৯৪ ও ২০০৬ সালের বিশ্বকাপে তারা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতে।
ব্রাজিলের পর দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে এই পুরস্কার জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ২০০৬ সালে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জেতে স্পেন। এরপর ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পুরস্কার জেতে তারা।
অন্যদিকে, ইংল্যান্ড প্রথমবার এই পুরস্কার জেতে ১৯৯০ সালের বিশ্বকাপে। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে আর ২০২২ বিশ্বকাপে এককভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতে থ্রি-লায়ন্সরা।
এর বাইরে একবার করে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নেয় পেরু (১৯৭০), পশ্চিম জামার্নি (১৯৭৪), আর্জেন্টিনা (১৯৭৮), ফ্রান্স (১৯৯৮), বেলজিয়াম (২০০২), কলম্বিয়া (২০১৪), নেদারল্যান্ডস (২০২৬)।

স্পোর্টস ডেস্ক