Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ
‘গামিনিকে দোষ দিয়ে লাভ নেই’
জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত, কবে-কখন ম্যাচ?
চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে বাড়ছে অসন্তোষ, যা বলছে জাপান

চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : বাফুফে

দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশ নারী দলের সাফল্য এখন নিয়মিতই আসছে। এবার লক্ষ্য এশিয়ান মঞ্চে নিজেদের প্রমাণের। সেই লক্ষ্যেই এশিয়ান গেমসে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খাতুনরা। 

আসন্ন ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান গেমসের এবারের আসর বসবে জাপানের আইচি-নাগোয়ায়।

কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ শেষে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তবে আপাতত বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে না তার। এশিয়ান গেমসেও তিনিই দাঁড়াবেন বাংলাদেশের ডাআউটে।

বড় টুর্নামেন্টকে সামনে কোনো পরীক্ষা-নিরিক্ষায় যাননি বাটলার। ভরসা রেখেছেন পুরোনোদের উপরই। এশিয়ান গেমসেও অধিনায়কের আর্মব্যান্ড থাকছে মারিয়া মান্দার হাতেই। প্রতিটি টুর্নামেন্টেই বাটলারের স্কোয়াডে দেখা যায় নতুত্ব। এবার তেমনটা না দেখাই যেন বড় চমক।

গোলবারের নিচে বাটলারের পছন্দ অভিজ্ঞ রুপনা চাকমার সঙ্গে মিলি আক্তার আর  স্বর্ণা রানী মণ্ডল। রক্ষণভাগে বড় দায়িত্ব থাকবে শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিনদের ওপর। তাদের সঙ্গে আছেন অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন ও মোসাম্মাৎ আইরিন খাতুন, নবীরন খাতুন।

মধ্যমাঠের ইঞ্জিন মনিকা চাকমা আর মারিয়া মান্দা। সেই ইঞ্জিনে ফুয়েল যোগাতে এসেছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। ইতোমধ্যে নজর কেড়েছেন তিনিও। তাদের সঙ্গে আছেন মোমিতা খাতুন ও মুনকি আক্তার।

আক্রমণভাগের দায়িত্বে তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রীপা, মোসাম্মৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মাৎ সুলতানারা।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। ৪ অক্টোবর শেষ হবে। বিভিন্ন ডিসিপ্লিনে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে।

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড

গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল।

ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, নবিরন খাতুন, আইরিন খাতুন।

মিডফিল্ডার : মনিকা চাকমা, মমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মাৎ মুনকি আক্তার।

ফরোয়ার্ড : তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মাৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মাৎ সুলতানা।

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমস

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ফুটবল দল

০৬ জুন ২০২৬
ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
০৬ জুন ২০২৬
সাফের ফাইনালে স্বস্তি ফিরিয়ে বিরতিতে বাংলাদেশ
০৬ জুন ২০২৬
যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ফাইনাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফাইনালে যেতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত
  2. নারী এশিয়া কাপ: ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ, কেমন হলো একাদশ?
  3. আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?
  4. লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ
  5. বাংলাদেশ নাকি ভারত, পরিসংখ্যানে কারা এগিয়ে?
  6. ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x