Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৫০, ০৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৫০, ০৩ অক্টোবর ২০২৬
আরও খবর
মাঠে নামার আগে বড় সুখবর পেল বাংলাদেশ
মাঠের বাইরে এবার নতুন ভূমিকায় গেইল
বিসিবি-আইসিসি বৈঠক শেষে যা জানা গেল
মুস্তাফিজকে বাদ দিয়ে কোটি কোটি টাকা লোকসানের মুখে ভারত
টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস

১৩ বছর পর গেইলের রেকর্ড ভাঙা কে এই প্রিটোরিয়াস?

স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৫০, ০৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৫০, ০৩ অক্টোবর ২০২৬
ক্রিস গেইল ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল মানেই বিধ্বংসী ব্যাটিংয়ের এক আলাদা অধ্যায়। চার-ছক্কার ঝড় তুলে বোলারদের ওপর রাজত্ব করা এই ক্যারিবীয় ব্যাটার বহু বছর ধরে ছিলেন সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে ভয়ংকর নামগুলোর একটি। টি-টোয়েন্টির ইতিহাসে তার অসংখ্য রেকর্ডের মধ্যে সবচেয়ে আলোচিত কীর্তিগুলোর একটি ছিল ১৭৫ রানের সেই অবিশ্বাস্য ইনিংস।

২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ১৭টি ছক্কা। সেই সময় তো বটেই, এরপরও দীর্ঘ ১৩ বছর স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিল সেই ইনিংস।

বছরের পর বছর অনেক ব্যাটার গেইলের রেকর্ডের কাছাকাছি গেছেন। কিন্তু ১৭৫-এর সীমা কেউ পেরোতে পারেননি। অবশেষে ১৩ বছর পর সেই দুর্গ ভাঙলেন দক্ষিণ আফ্রিকার মাত্র ২০ বছর বয়সী এক তরুণ। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া টি-টোয়েন্টিতে।  তার নাম লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

কে এই প্রিটোরিয়াস?

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দ্রুতই আলোচনায় উঠে আসা তরুণ ব্যাটারদের একজন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। বাঁহাতি এই ব্যাটার একই সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেন। মাত্র ২০ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিয়ে আসছিলেন তিনি।

তবে তার পরিচয় এখন আর শুধু দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার হিসেবে সীমাবদ্ধ নেই। গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন এই প্রিটোরিয়াস।

সিএসএ টি২০ চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে ম্যাচে টাইটান্সের হয়ে মাঠে নেমে ইতিহাস তৈরি করেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা প্রিটোরিয়াস মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন।

এরপর যেন আরও গতি বাড়ে তার ব্যাটে।

পরের ৫০ রান করতে মাত্র ১৬ বল লাগে তার। অর্থাৎ ৪০ বলেই শতরানের মাইলফলক ছুঁয়ে ফেলেন এই তরুণ। শতরানের পরও থামেননি তিনি। মাত্র ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করে গেইলের রেকর্ড ভাঙার দিকে এগিয়ে যান দ্রুত গতিতে।

শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস। ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা।

গেইলের ১৭৫ রান পেরিয়ে যাওয়ার পরও তার সামনে ছিল আরও বড় একটি মাইলফলকের সুযোগ। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার জন্য প্রয়োজন ছিল আরও ১২ রান। কিন্তু শেষ পর্যন্ত ১৮৮ রানেই থামতে হয় তাকে।

তারপরও সেটিই হয়ে যায় টি-টোয়েন্টির ইতিহাসে নতুন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলকেও তুললেন রেকর্ডের কাছে

প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে টাইটান্সও বিশাল সংগ্রহ গড়ে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান করে তারা।

সিএসএ টি২০ চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই তালিকার সর্বোচ্চ সংগ্রহটিও টাইটান্সের দখলে। ২০২২ সালের আসরে তারা ৩ উইকেটে ২৭১ রান করেছিল। সেই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬২ রান, যা এতদিন এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল।

এবার সেই তালিকাতেও নতুন নাম যোগ হলো প্রিটোরিয়াসের।

আগেও দিচ্ছিলেন বড় ইনিংসের ইঙ্গিত

প্রিটোরিয়াসের এই ১৮৮ রানকে হঠাৎ পাওয়া কোনো ঝড় বলার সুযোগ নেই। সাম্প্রতিক ম্যাচগুলোতেও তার ব্যাটে ছিল বড় রানের ধারাবাহিকতা।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি করেছিলেন ৯৪ রান। এরপর নামিবিয়ার বিপক্ষে খেলেছেন ১০১ রানের ইনিংস। এবার সিএসএ টি২০ চ্যালেঞ্জে ফিরেই খেললেন ১৮৮ রানের অপরাজিত ইনিংস।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি

চলতি আসরে নিজের প্রথম ম্যাচেই এমন ইনিংস খেলে প্রিটোরিয়াস শুধু একটি বিশ্বরেকর্ডই ভাঙেননি, নিজের নামটিও তুলে দিয়েছেন টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে আলোচিত রেকর্ডের তালিকায়।

শেষ পর্যন্ত বড় জয় টাইটান্সের

প্রিটোরিয়াসের ১৮৮ রানের ওপর ভর করে টাইটান্সের সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নাইটস।

শেষ পর্যন্ত ১৪৩ রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে ১২৪ রানের বড় জয় পায় টাইটান্স।

ম্যাচের ফলাফলের চেয়েও অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একজন তরুণ ব্যাটারের নাম।

ক্রিস গেইল লুয়ান-দ্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিস গেইল

২১ এপ্রিল ২০২৬
মাঠের বাইরে এবার নতুন ভূমিকায় গেইল
২৪ মে ২০২৩
কেন দীপিকাকে কাছে চান, জানালেন গেইল
১৯ মার্চ ২০২৩
ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সিকে ‘অবসরে’ পাঠাচ্ছে আরসিবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো
  2. বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা
  3. বড় দুঃসংবাদ পেলেন লাউতারো মার্টিনেজ
  4. সাফে খেলতে আসছেন রোনান সুলিভান
  5. অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
  6. মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ কারা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x