Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৭:০০, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২৮ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:০০, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
সিলেট টেস্ট: দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের
সিলেট টেস্ট: সিলেটের আকাশে মেঘ, বন্ধ খেলা
সিলেট টেস্ট: দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট
সিলেট টেস্ট: বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরালেন হাসান
সিলেট টেস্ট: প্রথম সেশনের শেষটা ভালো করল ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্ট

আলো-আঁধারির নাটকীয়তায় শেষ হলো প্রথম দিন

ক্রীড়া প্রতিবেদক
১৭:০০, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২৮ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৭:০০, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২৮ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টের প্রথম দিনটা গেল বেশ নাটকীয়তায় ভরা। প্রথম সেশনটা ভাগাভাগি করেছে দুই দল, দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আর তৃতীয় সেশনে চললো আলো-আঁধারীর খেলা। আলোকস্বল্পতার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও তার স্থায়ীত্ব হয়েছে মোটে ৪ ওভার। এরপর আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। তবে আর শুরু হয়নি। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

আজ বুধবার (২৮ অক্টেবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। ২১৯ বলে ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম আর ২৮ বলে ১০ রানে লিটন দাস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম। তবে তামিম বেশি সময় উইকেটে থাকতে পারলেন না। সপ্তম ওভারে জেইডন সিলসের করা অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা হয় স্লিপে থাকা জাস্টিন গ্রেভসের হাতে।

শুরুর সেই ধাক্কা কাটিয় দ্বিতীয় উইকেট আশা দেখাচ্ছিলেন মুমিনুল হক আর সাদমান। দুজন বেশ ভালোই ব্যাটিংও করছিলেন। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন তিন নম্বরে নামা মুমিনুল। তাদের এই জুটি থেকে এসেছিল ৫৯ রান। এরপরই হঠাৎ কি যেন হলো মুমিনুলের অপ্রয়োজনীয় শট খেলে নিজের উইকেট উপহার দিয়ে আসলেন তিনি। জোরেমি ওয়ারিকানের বলে ক্যাচ দেন মিডঅফে।

শতরান পার হওয়ার আগেই দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরতে মাঠে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমানকে সঙ্গে নিয়ে প্রথম সেশনের বাকি সময় কাটিয়ে দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান। কিন্তু বিরতি থেকে ফিরে হতাশ করেন শান্তও। উইকেটে থিতু হয়ে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ৩৬তম ওভারে ক্যারিবীয়ান স্পিনার ওয়ারিকানের বলে সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। বল গিয় আঘাত করে প্যাডে। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ১৯ রান করে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন শান্ত।

তিন উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধারে নামেন একপ্রান্ত আগলে রাখা সাদমান আর তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তারা। সাবলীল ব্যাটিংয়ে নির্বিঘ্নে দ্বিতীয় সেশন কাটিয়ে দেন তারা। চতুর্থ উইকেটে গড়েন ৮৮ রানের জুটি। তবে তৃতীয় সেশনের শুরুতেই কপাল পুড়ে বাংলাদেশের। চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় দারুণ খেলতে থাকা হৃদয়কে।

ইনিংসের ৬৬তম ওভারে হঠাৎই মাঠে বসে পড়েন হৃদয়। ফিজিও এসে বেশ খানিকটা সময় চিকিৎসা করলেও আর ব্যাটিং করতে পারেননি তিনি। ৮৪ বলে ৪২ রান করে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন হৃদয়।

এরপর মাঠে নামেন লিটন দাস। কিন্তু লিটন-সাদমান জুটি অল্প কয়েক ওভার ব্যাটিং করার পরই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। এরপর বেলা ৪টা মিনিটে শুরু হয় দিনের বাকি খেলা। তবে সেটিও বেশি সময় লম্বা হয়নি। ৪ ওভার পরই দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ররা।

পুরো দিনে একপ্রান্তে ফিরে গেছেন তিন ব্যাটার। তাওহিদ হৃদয় ফিরেছেন চোট নিয়ে। তবে অন্যপ্রান্তে অবিচল থেকেছেন সাদমান ইসলাম। বাংলাদেশের ইনিংসের সূচনা করতে নেমেছিলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে আছেন তিনি। সেঞ্চুরির একদম কাছে গিয়েও অপেক্ষা বাড়িয়ে শেষ করেছেন সাদমান। ৯৯ রানে অপরাজিত তিনি।

দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির রাঙানোর পাশাপাশি সেটব্যাটার হিসেবে ইনিংসটাকে আরও লম্বা করতে হবে তার।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

বাংলাদেশ : ৭৪ ওভারে ২১৩/৩ (তামিম ৭, মুমিনুল ২৮, শান্ত ১৯, হৃদয় ৪২ (রিটায়ার্ড হার্ট), সাদমান ৯৯*, লিটন ১০*; সিলস ৮-৩-১৪-১, জোসেফ ১০-১-২৮-০, রোস্টন ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ১৯-২-৫০-০, ওয়ারিকান ১৪-১-৩৩-২)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৫ নভেম্বর ২০২৬
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের
০৫ নভেম্বর ২০২৬
সিলেটের আকাশে মেঘ, বন্ধ খেলা
০৫ নভেম্বর ২০২৬
দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফ চ্যাম্পিয়নশিপ: সুযোগ হারানোর হতাশায় পুড়ে বিরতিতে গেল বাংলাদেশ
  2. সাফ চ্যাম্পিয়নশিপ: চমক দিয়ে একাদশ ঘোষণা করল বাংলাদেশ
  3. মেসির মতো বিদায়ী ম্যাচ কি পাবেন রোনালদো?
  4. ৫ মিনিটের বিদায়ী বার্তায় যা বললেন রোনালদো
  5. পাকিস্তানের ঝড় থামিয়ে ২২ বছর আগের প্রতিশোধ নিল ভারত
  6. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x