Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ফাহিম ইবনে সারওয়ার
১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
আরও খবর
পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
স্মার্ট ফিচারে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জেই ১ হাজার কিলোমিটার
‘মিথ্যা বলায়’ পারদর্শী হচ্ছে এআই, সতর্কতা এমআইটি গবেষকদের
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী

ইয়াহু কিনতে চেয়েছিলেন স্টিভ জবস

ফাহিম ইবনে সারওয়ার
১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৫৬, ১৩ মার্চ ২০১৫
স্টিভ জবসের আত্মজীবনীতে উঠে এসেছে নতুন কিছু অজানা তথ্য। ছবি : ড্যানডজমবাক

আগামী ২৪ মার্চ প্রকাশিত হবে স্টিভ জবসের জীবনীভিত্তিক বই ‘বিকামিং স্টিভ জবস : দ্য এভোলিউশন অব অ্যা রেকলেস আপস্টার্ট ইনটু অ্যা ভিশনারি লিডার’। আর এই বইতেই উঠে এসেছে স্টিভের জীবনের জানা-অজানা অনেক কিছু। 

যুক্তরাষ্ট্রে অ্যামাজন ডটকমের মাধ্যমে আগাম অর্ডার দেওয়া যাচ্ছে বইটির জন্য।  অবশ্য তার আগেই বইয়ের একঝলক দেখার সুযোগ পেয়েছেন কুল্টোফ ম্যাক। নিজের সেই অভিজ্ঞতা থেকে জবসের জীবনের না জানা বেশিকছু কথা জানিয়েছেন তিনি।
 
বইতে নাকি আছে, অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক তাঁর যকৃতের একটি অংশ দিতে চেয়েছিলেন জবসকে। আরো মজার ব্যাপার হচ্ছে, ডিজনির সাথে মিলে ইয়াহু কিনতে চেয়েছিলেন জবস!
 
ব্যাপারগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এগুলো ঘটত তাহলে তথ্যপ্রযুক্তি জগতের ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো । জবসের এই আত্মজীবনী যৌথভাবে লিখেছেন সাংবাদিক ব্রেন্ট  শ্লেন্ডার ও রিক টেজেলি। তাঁরা লিখেছেন, বস স্টিভ জবসের শারীরিক অসুস্থতার কষ্ট মেনে নিতে পারেননি টিম কুক। তাই নিজের শরীরের অংশ দিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নিজের বসকে। জবস ও কুকের রক্তের গ্রুপও মিলে গিয়েছিল। নিজের যকৃতের অংশ দিতেও প্রস্তুত ছিলেন কুক।  কিন্তু জবসকে বলা মাত্রই তিনি নিষেধ করে দিয়েছিলেন। টিম কুকের জবানিতে বইয়ে লেখা হয়েছে,  ‘আমার কথা পুরোটা শেষ করতে দেননি জবস। মুখের ওপর না বলে দিয়েছিলেন।’  এটা কখনোই সম্ভব নয় বলে কুককে সোজা জানিয়ে দিয়েছিলেন জবস।
 
এ ছাড়া বইতে দাবি করা হয়েছে, অ্যাপলের প্রধান স্টিভ জবস এবং ডিজনির প্রধান বব ইগার মিলে ইয়াহু কিনে নিতে চেয়েছিলেন। এ ব্যাপারে কথাবার্তাও  এগিয়েছিল দুজনের মধ্যে। সার্চ ইঞ্জিনের ব্যবসায় গুগলকে টেক্কা দেওয়ার জন্যই ইয়াহু কিনতে চেয়েছিলেন জবস।
 
আরো আছে! স্টিভ জবসের জীবনী নিয়ে লেখা আগের বই স্টিভ জবস-এর বিষয়ে গুরুতর অভিযোগ করেছেন অ্যাপলের ডিজাইন বিভাগের প্রধান জনি আইভি। তাঁর অভিযোগ, ওয়াল্টার ইসাকসন রচিত বইটিতে জবসের জীবনের অনেক কিছুই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
 
জনি আইভি বলেছেন, জবস কখনোই চাননি অ্যাপল টিভি বানাক। কিন্তু ইসাকসন লিখেছেন, জবস তাঁকে বলেছেন অ্যাপলের টিভি নির্মাণ বিষয়ে তাঁর আগ্রহ ছিল।

সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে যাচ্ছে ওয়ালটনের মাদারবোর্ড, উদ্বোধন করলেন প্রযুক্তিমন্ত্রী
  2. বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকানের ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা অনন্যা
  3. আইসিটি বিভাগের আরএডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  4. দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
  5. টেলিকম খাতে নতুন অধ্যায়, প্রথম অপারেটর হিসেবে ৭০০ মেগাহার্টজ চালু গ্রামীণফোনের
  6. ইন্টারনেট খাতে হামলা-চাঁদাবাজির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি আইএসপিএবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x