Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
আবরার আদিব
১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
আবরার আদিব
১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
আরও খবর
ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

বিল্ট-ইন ভিপিএন সুবিধা নিয়ে আসছে অপেরা

আবরার আদিব
১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
আবরার আদিব
১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১১:১৯, ২২ এপ্রিল ২০১৬
ভিপিএন মোড চালু করার পর ব্যবহারকারী নিজের দেশ এবং সার্ভার পরিবর্তন করে একটি ভার্চুয়াল লোকেশনের নাম দিতে পারবেন। ছবি : ম্যাশেবল

ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার অপেরা তাদের ব্রাউজারে বিল্ট-ইন ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) সেবা যুক্ত করতে যাচ্ছে। অপেরা ব্যবহারকারীদের জন্য এই ভিপিএন ফিচারের অধীনে ডাটা ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতাও থাকছে না! প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

অপেরার ডেস্কটপ সংস্করণে যুক্ত হতে যাওয়া এই সুবিধা মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই চালু করা যাবে। প্রধান প্রধান ইন্টারনেট ব্রাউজারের মধ্যে অপেরাই প্রথম ভিপিএন সুযোগ নিয়ে এলো।

ভিপিএন মোড চালু করার পর ব্যবহারকারী নিজের দেশ এবং সার্ভার পরিবর্তন করে একটি ভার্চুয়াল লোকেশনের নাম দিতে পারবেন। যার ফলে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীর নিজস্ব সার্ভার লোকেশন না দেখিয়ে ভিপিএন সার্ভারের লোকেশন দেখাবে। 

অপেরা ব্রাউজার থেকে এক ক্লিকেই এই লোকেশনের নাম এবং সেখান থেকে সরবরাহ হওয়া মোট ডাটার পরিমাণ দেখা যাবে।
অপেরা তাদের ব্রাউজার ব্যবহারকারীদের জন্য ২৫৬-বিট এনক্রিপশন সুবিধা প্রদান করছে। যার ফলে ব্যবহারকারীরা তাঁদের আসল আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখা কিংবা নির্দিষ্ট অঞ্চলে ব্লক থাকা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন।

এ মুহূর্তে শুধু অপেরার ডেভেলপার সংস্করণেই ভিপিএন ফিচারটি চালু করা হয়েছে। মোবাইল বা ডেস্কটপ সংস্করণে এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি ভিপিএন। 

অন্যদিকে, এখন পর্যন্ত ভার্চুয়াল নেটওয়ার্ক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানি—এ তিন দেশের ঠিকানাই ব্যবহারে সীমাবদ্ধ আছে ফিচারটি।

ব্রাউজারে ভিপিএন ফিচার যুক্ত করাকে অপেরার একটি বাজার দখলের প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। নরওয়ের অসলোকেন্দ্রিক এই প্রতিষ্ঠান ওয়েব ব্রাউজিংয়ের বাজারে খুব একটা শক্ত অবস্থানে নেই। 

গত ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারগুলোর মধ্যে ৬০ শতাংশ জায়গা দখল করে রেখেছে, অপেরার ভাগ সেখানে মাত্র ২ শতাংশ। 

অবশ্য মোবাইল ফোনের জন্য নির্মিত অপেরা ব্রাউজার কম ডাটা খরচের জন্য বেশ সমাদৃত হয়েছে। অপেরার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ডাটা খরচ কমাতে পারে ওয়েবসাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে। 

ডেস্কটপের ক্ষেত্রে ভিপিএন সুবিধা যোগ করায় ডেস্কটপ ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠতে পারে অপেরা ব্রাউজার। 

প্রধানত এশিয়ার বিভিন্ন দেশ তাদের দেশের নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এ ক্ষেত্রে সেসব দেশে অপেরা ব্রাউজার ব্যবহার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি।

সর্বাধিক পঠিত
  1. ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  2. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
  3. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
  4. ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  5. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  6. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x