Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সামাজিক মাধ্যম
ফিচার ডেস্ক
১৬:২০, ০৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৩৯, ০৩ নভেম্বর ২০২৩
ফিচার ডেস্ক
১৬:২০, ০৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৩৯, ০৩ নভেম্বর ২০২৩
আরও খবর
১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’
আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের জোহরা গুলশান আরা
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
জেট ফুয়েল ও সারচার্জের চাপ: দেশীয় এয়ারলাইন্স বাঁচাতে নীতিগত সহায়তা প্রয়োজন
বাংলাদেশে হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

ফিলিস্তিনি শিশুদের নিয়ে হোয়াটসঅ্যাপে ‘ব্যঙ্গ’

ফিচার ডেস্ক
১৬:২০, ০৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৩৯, ০৩ নভেম্বর ২০২৩
ফিচার ডেস্ক
১৬:২০, ০৩ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:৩৯, ০৩ নভেম্বর ২০২৩
হোয়াটসঅ্যাপের নতুন এআই ফিচারে ফিলিস্তিন নিয়ে কিছু সার্চ দিলেই এসব বিতর্কিত স্টিকার দেখা যাচ্ছে। ছবি : গার্ডিয়ান

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি ফিচার চালু করেছে। এ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো যে কোনো স্টিকার বানিয়ে তা অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। এখানেই ফিলিস্তিনি শিশুদের নিয়ে ‘ব্যঙ্গ’ করে স্টিকার বানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এআই ফিচারে ‘প্যালেস্টাইন মুসলিম বয়’, ‘প্যালেস্টাইন’ বা ‘প্যালেস্টিনিয়ান’ লিখে সার্চ করলে বন্দুকসহ ফিলিস্তিনি শিশু, মুখ বাঁকা করা কিংবা হামাসের পোশাক পরিহিত স্টিকার আসছে। আর ‘মুসলিম প্যালেস্টাইন’ সার্চ করলে হিজাব পরা একজন নারীকে বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে।

গার্ডিয়ান বলছে, হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরির জন্য সার্চের ফল সব সময় একই রকম না আসলেও, ফিলিস্তিন সংক্রান্ত কিছু লিখলেই সেখানে ‘বন্দুকের বিভিন্ন স্টিকারের ছবি’ আসছে। যদিও ফিচারটি এখনও সব অঞ্চলে উন্মুক্ত হয়নি বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে ‘প্যালেস্টাইন মুসলিম বয়’ এর বিপরীতে ‘জেউইশ বয় ইসরাইল’ লিখে সার্চ করলে ছেলেদের চারটি ছবি আসছে। যার মধ্যে দুটি স্টিকার খেলাধুলা সংক্রান্ত, অন্য দুটিও সাধারণ ছবি।  এমনকি ‘ইসরাইল আর্মি’ সার্চ করলে হাসিমুখ অথবা প্রার্থনাকারী সৈন্যদের স্টিকার আসছে। যদিও সেখানে কোনো বন্দুকের ছবি নেই। 

ফলে হোয়াটঅ্যাপের নতুন এই ফিচার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্যবহারকারীরা বলছেন, গাজায় ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত থাকার পরও মেটা পক্ষপাতমূলক আচরণ করছে।

এছাড়াও সম্প্রতি মেটার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রশংসা বা তাদের প্রতি সমর্থন জানিয়ে অনেক ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট তারা সরিয়ে দিয়েছে। আর এখন হোয়াটসঅ্যাপে চালু হওয়া নতুন ফিচারটিতে ফিলিস্তিনের শিশুদের নিয়ে ‘ব্যঙ্গ’ করা হচ্ছে।

 এদিক এক বিবৃতিতে মেটা জানিয়েছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা দৃষ্টিভঙ্গি দমন করা তাদের উদ্দেশ্য নয়। মেটার মুখপাত্র কেভিন ম্যাকঅ্যালিস্টার বলেছেন, ‘আমরা এই সমস্যাটি সম্পর্কে সচেতন এবং এটি সমাধানে কাজ চলছে।’

ফিলিস্তিনিদের মতপ্রকাশের বিপক্ষে কাজ করার অভিযোগে এর আগে ফিলিস্তিনি নির্মাতা, কর্মী এবং সাংবাদিকরা মেটার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে। বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা বা আগ্রাসনের সময় এ অভিযোগ তুলেন তারা।

প্রযুক্তি হোয়াটসঅ্যাপ

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

১২ আগস্ট ২০২৬
১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’
১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের জোহরা গুলশান আরা
১২ আগস্ট ২০২৬
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত
  2. মেটা স্মার্টগ্লাসে এআই ও ক্যামেরা : ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ
  3. সাইবার নিরাপত্তায় ভয়ংকর পরিবর্তন আনছে এআই
  4. আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জ পদক অর্জন
  5. রেকর্ড ১০৬ দলের অংশগ্রহণে শুরু দেশের বড় ভিএলএসআই প্রতিযোগিতা
  6. চ্যাটজিপিটির ফ্রি ইউজাররা এখন থেকে করবেন আনলিমিটেড চ্যাট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x