বাংলাদেশে এলো নকিয়া ১১০ পাওয়ার, এক চার্জে চলবে ১৫ দিন
নকিয়ার জনপ্রিয় ফিচার ফোন সিরিজে যুক্ত হলো নতুন ‘নকিয়া ১১০ পাওয়ার’। বাংলাদেশে উৎপাদিত ফোনটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সচল থাকবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা।
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত বিক্রয় প্রতিনিধি সম্মেলনে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উৎপাদিত এই নতুন মডেলটি নকিয়ার ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। নতুন নকিয়া ১১০ পাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ এর শক্তিশালী ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকতে পারবে। ফলে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যাবে ফোনটি।
শক্তিশালী ব্যাটারি
নকিয়া ১১০ পাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ এর ১,৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকতে পারে। ফলে দীর্ঘ সময় চার্জ ছাড়াই ফোন ব্যবহার করা সম্ভব হবে।
বড় ডিসপ্লে ও ক্যামেরা
ফিচার ফোন হলেও এতে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে, যা আগের অনেক মডেলের তুলনায় বড়। এছাড়া পেছনের ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ, যা কম আলোতেও ছবি তুলতে সহায়তা করবে।
ফিরেছে ‘স্নেক’ গেম
পুরোনো নকিয়া ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, নতুন এই ফোনেও রাখা হয়েছে একসময়ের জনপ্রিয় ‘স্নেক’ গেম। ফলে ব্যবহারকারীরা আধুনিক ফিচারের পাশাপাশি নস্টালজিয়ার স্বাদও পাবেন।
তিন রঙে পাওয়া যাবে
নকিয়া ১১০ পাওয়ার নীল, ধূসর ও বেগুনি-এই তিনটি রঙে বাজারে পাওয়া যাবে।
অরিজিনাল ফোন যেভাবে যাচাই করবেন
নকিয়ার অরিজিনাল ফোন যাচাই করতে মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর ব্যবহার করতে হবে। এজন্য KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফোনটি আসল নাকি নকল—সেই তথ্য জানিয়ে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক