ডিজিটাল রূপান্তরে ৫ বছরের কৌশলগত চুক্তিতে বাংলাদেশ আনসার ও গ্রামীণফোন
বাংলাদেশের অন্যতম শীর্ষ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সমাধান ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল) সিসকোর মর্যাদাপূর্ণ ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে।
সম্প্রতি আয়োজিত ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’-এ এ সম্মাননা দেওয়া হয়। এ অর্জন উদযাপন উপলক্ষে গতকাল সোমবার (৬ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক স্বীকৃতি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে পাঁচ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রযুক্তি ও সংযোগের মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পরিচালনগত দক্ষতা এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এ চুক্তি করা হয়েছে।
চুক্তির আওতায়, দেশজুড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রমে আধুনিক যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে গ্রামীণফোন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দেশব্যাপী নেটওয়ার্ক, ডিজিটাল অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজে লাগানো হবে।
সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (কমিউনিকেশন) কাউসার জাহানসহ অন্যান্য কর্মকর্তারা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এই অংশীদারত্ব জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগানোর অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। গ্রামীণফোনের ডিজিটাল অভিজ্ঞতা ও সংযোগসেবা বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। এর মাধ্যমে পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব বাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যৎ-উপযোগী, আরও সংযুক্ত ও কর্মতৎপর বাহিনী গড়ে তুলতে সহায়ক হবে।

নিজস্ব প্রতিবেদক