ভুলবেন না জন্মদিন, এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
বন্ধুদের বা প্রিয়জনের জন্মদিন ভুল যাওয়ার দিন এবার শেষ হতে চলেছে। ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে বিল্ট-ইন বার্থডে রিমাইন্ডার ফিচার আনতে চলেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবিটাইনফোর তথ্যানুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে কারও জন্মদিন এগিয়ে আসলেই অ্যাপের ভেতরেই নোটিফিকেশন পৌঁছে যাবে। এর ফলে আলাদা কোনো ক্যালেন্ডার অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়বে না।
যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে নিজেদের জন্মতারিখ যুক্ত করেছেন, কেবল তাঁদের ক্ষেত্রেই এই নোটিফিকেশন আসবে। বর্তমানে ফিচারটি তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।

ফিচার ডেস্ক