Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
খায়রুল বাশার আশিক
১৭:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৪, ০৩ নভেম্বর ২০২১
খায়রুল বাশার আশিক
১৭:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৪, ০৩ নভেম্বর ২০২১
আরও খবর
লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
ভ্রমণ ভিসায় যে বিধিনিষেধের কথা জানাল মার্কিন দূতাবাস
এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 
অবৈধভাবে ভ্রমণের সুযোগ দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত
৯ মাস বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ

ঘুরে আসুন রায়েরকাঠির প্রাচীন মন্দির

খায়রুল বাশার আশিক
১৭:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৪, ০৩ নভেম্বর ২০২১
খায়রুল বাশার আশিক
১৭:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৪, ০৩ নভেম্বর ২০২১
পিরোজপুরের রায়েরকাঠির প্রাচীন মন্দির। ছবি : সংগৃহীত

মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে, ১৬৫৮ সালে শ্রীনাথ রায়ের ছেলে রাজা রুদ্র নারায়ণ রায় চৌধুরী বর্তমান পিরোজপুর অঞ্চলে প্রতিষ্ঠা করেন জমিদারি। তখন এখানেই জঙ্গল কেটে পরিষ্কার করে গড়ে তোলেন রাজবাড়ি। নির্মাণ করেছিলেন এক মন্দির। প্রায় ৪০০ বছর আগে নির্মিত মন্দিরটি আজও কালের সাক্ষী হয়ে আছে। খসে পড়েছে মন্দিরের পলেস্তারা। তবু এই নিদর্শন নিজ চোখে দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে ইতিহাস-ঐতিহ্য সন্ধানপিয়াসীরা।

পিরোজপুর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে রায়েরকাঠি গ্রামে রাজবাড়িটির অবস্থান। ২০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত রাজবাড়ির পূর্ব দিকে অবস্থিত এ মন্দির। প্রাচীন এ মন্দিরে রয়েছে ৭৫ ফুট উচ্চতার ১১টি মঠ। অযত্ন-অবহেলার মধ্যেও মনোমুগ্ধকর হয়ে আছে সেসব শৈল্পিক স্থাপনা। প্রায় ৩০ ইঞ্চি মোটা ইটের গাঁথুনি, চুন-সুরকির মিশ্রণে তৈরি মন্দিরের ছাদ, পাথরের শিবমূর্তিসহ বহু প্রাচীন স্মৃতিচিহ্ন বহন করে আছে মন্দিরটি। কষ্টিপাথরের মহামূল্যবান কালী ও শিবমূর্তি এখানকার মূল আকর্ষণ। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের ২৫ মণ ওজনের শিবলিঙ্গের কষ্টিপাথরের মূর্তি রয়েছে এখানে। যেটি উপমহাদেশের সর্ববৃহৎ শিবমূর্তি।

মন্দিরটি দর্শনার্থীদের কাছে আকর্ষণের অন্যতম কারণ এখানকার টিয়া পাখি। প্রাচীনকাল থেকে মন্দির দেয়ালের প্রকোষ্ঠে বাস করছে অসংখ্য টিয়াপাখি। স্থানীয়রা জানায়, এসব টিয়া পাখিকে স্থানীয়রা বিরক্ত করে না। ফলে স্থানটি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। টিয়া পাখিরা সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটির অন্যতম অনুসঙ্গে পরিণত হয়েছে। মন্দির এলাকার ভেতরেই রয়েছে বিশাল পদ্মপুকুর। পদ্মফুলের হাসিতে দারুণ রূপ ধারণ করে পুকুরটি।

কালের বিবর্তনে ধ্বংসের পথে মন্দিরের বেশির ভাগ ভবন। সংস্কারের অভাবে সুউচ্চ মঠগুলো ভেঙে যাচ্ছে। জানা যায়, রাজপ্রথা বিলুপ্তির পর চালু হয় জমিদারি প্রথা। আর রুদ্র নারায়ণের উত্তরসূরিরা রাজা থেকে পরিণত হন জমিদারে। একসময় রাজবাড়িতে মহিষ বলি দিয়ে ঘটা করে কালী পূজা হতো। তবে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজবাড়ি জৌলুশ হারায়। তবে প্রাচীন ঐতিহ্য হিসেবে এখনো এ মন্দিরে বছরে দুবার মেলার আয়োজন করা হয়। ভৈমী একাদশী ও শিব চতুর্দশীতে আয়োজিত মেলায় সনাতন ধর্মাবলম্বীরা মিলিত হন এখানে।

যাতায়াত : ঢাকা থেকে লঞ্চ কিংবা বাসে যাওয়া যাবে পিরোজপুর। এরপর শহরের সিএ মোড় থেকে স্থানীয় অটোরিকশায় ১০ টাকা জনপ্রতি ভাড়ায় যাওয়া যাবে মন্দির অবধি। থাকা-খাওয়ার জন্য ‘ডাক দিয়ে যাই’ বা ‘উদ্দীপন’ এনজিওর রেস্ট হাউস ভালো হবে। এ ছাড়া আবাসিক একাধিক হোটেল তো রয়েছেই। তাই একবার ঘুরে আসুন রায়েরকাঠির প্রাচীন মন্দির থেকে। পিরোজপুর গেলে ভৈরব ব্রিজে গোধূলি লগ্ন কাটাতে ভুলবেন না যেন।

ভ্রমণ আশিক

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

০৫ ফেব্রুয়ারি ২০২৬
এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 
২০ জানুয়ারি ২০২৬
কাজের ফাঁকে পাহাড়, হাওর থেকে সমুদ্রে ছুটে বেড়ান সুনেরাহ
১৯ জানুয়ারি ২০২৬
যান্ত্রিকতা ফেলে সীমানা ছাড়িয়ে মন্দিরা চক্রবর্তী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার অ্যান্টার্কটিকা অভিযানে সুমন-নিলয় 
  2. তারকার ঘোরাঘুরি: কাজের ফাঁকে পাহাড়, হাওর থেকে সমুদ্রে ছুটে বেড়ান সুনেরাহ
  3. ষাট গম্বুজের ছায়ায় একদিন
  4. তারকার ঘোরাঘুরি: অজানার সন্ধানে তাসনিয়া ফারিণ
  5. ১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন নাজমুন নাহার
  6. শীত উপভোগে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x