Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
কলকাতা সংবাদদাতা
০৮:৪৫, ০২ নভেম্বর ২০১৯
আপডেট: ০৮:৪৭, ০২ নভেম্বর ২০১৯
কলকাতা সংবাদদাতা
০৮:৪৫, ০২ নভেম্বর ২০১৯
আপডেট: ০৮:৪৭, ০২ নভেম্বর ২০১৯
আরও খবর
কলকাতা বইমেলায় এবার অনুপস্থিত আমেরিকা
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
বাংলা একাডেমিতে চলছে ‘বিজয় বইমেলা’
এপার-ওপার বাংলার কবি-সাহিত্যিকদের মিলনমেলা
পর্দা নামল বইমেলার, শেষ দিনে এসেছে ২৩৪ নতুন বই

কলকাতায় শুরু হলো ১০ দিনব্যাপি বাংলাদেশ বইমেলা

কলকাতা সংবাদদাতা
০৮:৪৫, ০২ নভেম্বর ২০১৯
আপডেট: ০৮:৪৭, ০২ নভেম্বর ২০১৯
কলকাতা সংবাদদাতা
০৮:৪৫, ০২ নভেম্বর ২০১৯
আপডেট: ০৮:৪৭, ০২ নভেম্বর ২০১৯

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সম্মিলিত উদ্যোগে কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে ‘৯ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৯’-এর উদ্বোধন হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং লেখক, গবেষক ও বাংলা একাডেমি সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সম্পাদক সুধাংশু দে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের  উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের বাইরে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের বই মেলা ও সাংস্কৃতিক কার্যক্রম আদানপ্রদানের মাধ্যমে আমরা দুদেশই উপকৃত হচ্ছি। আট বছর ধরে কলকাতায় বাংলাদেশ বই মেলার আয়োজন করা হচ্ছে জেনে আমার খুব ভাল লেগেছে। এই গুরুত্বপূর্ণ কাজটি যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘বইমেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দুদেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। যাঁরা দুদশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমাদের সাংস্কৃতিক বন্ধনকে অটুট রাখতে তাই বাংলাদেশ বই মেলার জন্য আমরা প্রতিবছর কলকাতাকে বেছে নিয়েছি।’

প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘বইমেলার মাধ্যমে আমরা দুদেশের মানুষকে মেধা ও মননশীলতায় সমৃদ্ধ করতে পারব।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের লেখকদের বই পশ্চিমবঙ্গের পাঠকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ বইমেলা পশ্চিমবঙ্গে জরুরি ছিল। সে প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির এ বাংলাদেশ বই মেলা। বাংলাদেশের বাঙালি হোক আর পশ্চিমবঙ্গের বাঙালি হোক সবার প্রবল আগ্রহ বইয়ের প্রতি। তাই এই ধরনের বইমেলা আরো বাড়ানো উচিত।’

উদ্বোধনী পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পীরা। গান পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী দিনাত জাহান মুন্নি এবং নৃত্য পরিবেশন করেন শান্তিনিকেতনের মোহালি আদিবাসী।

বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। এ ছাড়া মেলামঞ্চে প্রতি সন্ধ্যায় থাকছে বিষয়ভিত্তিক সেমিনার ও কবিতা পাঠ। এ বইমেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শনি ও রবিবার দুপুর ২টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। এবারের বই মেলায় ৬০টি স্টলে ৮০ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সর্বাধিক পঠিত
  1. প্রকাশিত হলো শৈল্পিক হুমায়ূনের কবিতাগ্রন্থ ‘মায়ার বুদ্বুদ’
  2. শিল্পকলায় ‘লুৎফার প্রদীপ’ মঞ্চস্থ হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি
  3. কাশেফ চৌধুরীর মনোগ্রাফ ‘মেডিটেশনস ইন এন্ট্রপি’র গ্রন্থ উন্মোচন
  4. মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ
  5. শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে আজ মঞ্চস্থ হবে ‘জেনারেল ওসমানী’
  6. ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x