নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে চীনা ও ক্যারিবীয় নারী লেখকরা

এ বছর নোবেল সাহিত্য পুরস্কার কোনো চীনা বা ক্যারিবীয় নারী লেখকের হাতে উঠতে পারে বলে মনে করছেন সাহিত্য সমালোচকেরা। ঐতিহাসিকভাবে পশ্চিমা বিশ্বের পুরুষ লেখকদেরই বেশি দেওয়া এই পুরস্কারে আরও বৈচিত্র্য আনার উদ্যোগ দেখা যেতে পারে বলে মনে হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।নোবেল সাহিত্য পুরস্কারের কোনো প্রকাশ্য সংক্ষিপ্ত তালিকা নেই। পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমির আলোচনা এবং মনোনীত লেখকদের তালিকা ৫০...