চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত ৯, আক্রান্ত ১০৬
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। এ সময়ের মধ্যে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ২৪ শতাংশ।
ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আজ রোববার অষ্টম দিনের মতো কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই জেলাজুড়ে করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়ে চলেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ আকরাম জানান, বর্তমানে হাসপাতালের রেড জোনে ৬৫ এবং ইয়েলো জোনে ৭৫ রোগী চিকিৎসাধীন।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা