Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে দুই ভাইয়ে হাতাহাতি, প্রাণ গেল ছোট ভাইয়ের
জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
স্ত্রীর নিষেধ উপেক্ষা করে ভোট দিতে গিয়ে মৃত্যু
ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, খুলনায় বিএনপি নেতার মৃত্যু

মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড জেসি লুইস জ্যাকসন সিনিয়র। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড জেসি লুইস জ্যাকসন সিনিয়র (৮৪) মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক বিবৃতিতে তার পরিবার এ তথ্য নিশ্চিত করে জানায়, তিনি ‘শান্তিপূর্ণভাবে’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গত বছর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২০২৫ সালের এপ্রিলে তার ‘প্রগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি’ (পিএসপি) নামের একটি বিরল স্নায়ুবিক রোগ ধরা পড়ে। এর আগে ২০১৫ সালে তিনি পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

১৯৪১ সালে সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে জন্ম নেওয়া জ্যাকসন তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬০-এর দশকে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বাধীন সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৮ সালে কিং আততায়ীর গুলিতে নিহত হওয়ার সময় জ্যাকসন তার সঙ্গেই ছিলেন।

তিনি ১৯৮৪ ও ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সামাজিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন ‘রেইনবো পুশ কোয়ালিশন’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

জ্যাকসনের মৃত্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ‘একজন সত্যিকারের মহীরুহ’ হিসেবে আখ্যা দেন। ওবামা বলেন, জ্যাকসনের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন প্রচারই তার নিজের রাজনৈতিক যাত্রার ভিত্তি গড়ে দিয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা তার বন্ধু ছিলাম। তিনি মানব মর্যাদার পক্ষে লড়েছেন এবং অসংখ্য মানুষের জীবনে সুযোগ সৃষ্টি করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শোক প্রকাশ করে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, ব্যক্তিত্ব ও সাহসে ভরপুর।

নাগরিক অধিকার নেতা আল শার্পটন বলেন, তিনি আমাদের শিখিয়েছেন আমরা গুরুত্বপূর্ণ—আমাদের আশা বাঁচিয়ে রাখতে হবে। কিংয়ের কন্যা বার্নিস কিং বলেন, জ্যাকসন তার জীবন উৎসর্গ করেছিলেন প্রান্তিক ও দরিদ্র মানুষের উন্নয়নে।

জেসি জ্যাকসন স্ত্রী জ্যাকলিন ও ছয় সন্তান রেখে গেছেন। তার ছেলে জেসি জ্যাকসন জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান।

নাগরিক অধিকার আন্দোলন জেসি জ্যাকসন মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: নাগরিক

১২ জুন ২০২৪
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান
০৯ জুন ২০২৪
কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ ভারতীয় নাগরিক
২৩ মে ২০২৪
৪০ বছর পর নিজ দেশে ফিরলেন নেপালি নাগরিক
সর্বাধিক পঠিত
  1. রমজানে ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  2. যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান
  3. ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
  4. পাকিস্তানের হামলায় বহু হতাহতের দাবি আফগানিস্তানের
  5. ট্রাম্প-জাতিসংঘের বক্তব্যের পর বিক্ষোভে নিহতদের প্রমাণ চাইল ইরান
  6. আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x