দুই যুবকের জুতায় লুকানো ছিল ৮০ হাজার ডলার!
নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় ৮০ হাজার মার্কিন ডলারসহ আটক দুই বাসযাত্রী। ছবি : এনটিভি
নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় ৮০ হাজার মার্কিন ডলারসহ দুই বাসযাত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক দুই যুবকের নাম মইনুদ্দিন ও রাসেল। উভয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার বাসিন্দা। ওই দুই যুবকের জুতায় লুকানো ছিল ওই ৮০ হাজার ডলার।
আজ বৃহস্পতিবার রাতে নাটোর পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলেসের বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় ওই দুই যুবকের জুতার সোলের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ডলারগুলো জব্দ করা হয়।

হালিম খান, নাটোর