Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জবি সংবাদদাতা
২২:৩৫, ০৭ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৬, ০৭ অক্টোবর ২০২১
জবি সংবাদদাতা
২২:৩৫, ০৭ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৬, ০৭ অক্টোবর ২০২১
আরও খবর
এসএসসি ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষারত বাবার মৃত্যু
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক

দেড় বছর পর সশরীরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা
২২:৩৫, ০৭ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৬, ০৭ অক্টোবর ২০২১
জবি সংবাদদাতা
২২:৩৫, ০৭ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৬, ০৭ অক্টোবর ২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরীক্ষা শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফলে ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের।

জবির পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা মেনে ভালোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব মেনে প্রতি কক্ষে ২০ থেকে ৩০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আগে এসব রুমে ৬০ থেকে ৭০ জন পরীক্ষা দিত। সব বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা নিয়েছে। আজ ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার পরীক্ষার আগে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : এনটিভি

আক্তারুজ্জামান আরও বলেন, ‘দুইজন শিক্ষার্থীকে অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তাঁরা আর পরীক্ষা দেয়নি। যথাযথ আইন মেনে কেরানীগঞ্জ জেলখানায় দুজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এনটিভি অনলাইনকে বলেন, ‘কয়েকবার পরীক্ষার তারিখ দিয়ে করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চার সপ্তাহ পর তারিখ দিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা বেড়ে গেলে সশরীরে না গিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। তবে করোনা প্রকোপ কম থাকায় আজ থেকে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। সব বিভাগ স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এমনভাবে রুটিন করেছে যাতে ক্যাম্পাসে ছাত্র সমাগম কম হয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা করোনাভাইরাস

সংশ্লিষ্ট সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৯ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকা থেকে সাবেক জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
০৮ জানুয়ারি ২০২৬
জকসুর শীর্ষ তিন পদে শিবির সমর্থিত রিয়াজুল, আলিম ও মাসুদ নির্বাচিত
০৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে ভালো ফলের আশা করছি : শিবির সমর্থিত ভিপি প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র উপদেষ্টাকে গণসংবর্ধনা দিল এলাকাবাসী
  2. ধসে পড়ল তুরাগ পাড়ের নবনির্মিত সড়ক
  3. তারেক রহমানের সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের
  4. এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  5. তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
  6. বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x