নাটোরে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সহিংসতা এড়াতে আজ সোমবার বিকেল থেকে উপজেলার বাহিমালি স্কুল মাঠ ও তার আশপাশের এলাকায় এ আইন জারি করে উপজেলা প্রশাসন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস জানান, আজ বিকেলে স্থানীয় মাঝগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডেকে মঞ্চ তৈরি করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারির সমর্থকরা।
একই সময় একই স্থানে কর্মসূচির ডাক দিয়ে পাশেই আরেকটি মঞ্চ তৈরি করেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হলে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

হালিম খান, নাটোর