নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যা
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের শিকার শিশুর মরদেহ।
ছবি : এনটিভি
ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক শিশুকে (১২) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনতাদুল ইসলাম ও পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় দুই যুবক বাড়ি থেকে ওই শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর বিলের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে গ্রামের কয়েকজন জেলে পুলিশে খবর দেয়। মধ্য রাতে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত শিশুর মায়ের দাবি, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস বলেন, ‘নিহত শিশুটির গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

হালিম খান, নাটোর