Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭
গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
দুর্নীতির মামলায় কারাগারে বিআরটিএ কর্মকর্তা
প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা
সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা নাসির উদ্দিন

বরিশাল সিটির সড়কবাতির সংযোগ বিচ্ছিন্ন করল ওজোপাডিকো

আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২৩:০৯, ২০ সেপ্টেম্বর ২০২২
বরিশাল সিটি করপোরেশনের কাছে প্রায় ৪৯ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরীর সড়কবাতি ও পানির লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ওজোপাডিকো। ছবি : এনটিভি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাছে প্রায় ৪৯ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরীর সড়কবাতি ও পানির লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), বরিশাল। গত রোববার বিকেল ৪টা থেকে এই অভিযান শুরু করে নগরীর সব সড়কের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওজোপাডিকো বরিশাল বিভাগ।

এদিকে সিটি করপোরেশন বলছে, বকেয়া বিলের বিপরীতে মোটা অঙ্কের একটি বিল গ্রহণের তিনদিনের ব্যবধানে সড়কবাতি এবং পানি সরবারহ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো নোটিশও দেওয়া হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় নগরীর ৩০টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ভুতুরে গলিতে পরিণত হয়েছে। বাসিন্দারা রাতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে। 

ওজোপাডিকোর বরিশালের পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বিশ্বাস বলেন, কমপক্ষে ১০ বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না সিটি করপোরেশন। এতে বিল বকেয়ায় বৃহৎ একটি অঙ্ক দাঁড়িয়েছে। সেই টাকা উত্তোলন করতে না পেরে আমরাও রয়েছি মন্ত্রণালয়ের চাপের মুখে। অবশেষে সিটি করপোরেশনের সড়কবাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করতে হয়েছে। গত রোববার থেকে অভিযান শুরু হয়ে তা চলছে। 

সহকারী প্রকৌশলী আরও বলেন, ধরুন একটি প্রতিষ্ঠানের কাছে পাঁচ লাখ টাকা পাব, সে যদি ১০ হাজার টাকা পরিশোধ করে তাহলে তা কীভাবে মেনে নেওয়া যায়? সরকারের কাছে আমাদেরও তো জবাবদিহিতা করতে হয়। আমরাও তো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম বলেন, বিসিসির কাছে প্রায় ৫০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই বকেয়া পরিশোধে অসংখ্যবার তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা আশানুরূপ কোনো সাড়া দেয়নি। সর্বশেষ পরিশোধের তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর। কিন্তু নির্ধারিত সময়েও তারা তা পরিশোধ করেনি। ফলে অভিযান চালিয়ে সড়কবাতির লাইন বিচ্ছিন্ন করতে হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ১৫ সেপ্টেম্বর সিটি করপোরেশনের পক্ষ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের ৭৮ লাখ টাকা গ্রহণ করে ওজোপাডিকো। আর ১৮ তারিখ তারা নগরীর সব সড়কের বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন করে দেয়। কেন তারা এই কাজটি করল এবং কার অনুমতি নিয়ে করল, তা বলতে পারছি না। আমাদের কোনো কিছুই জানায়নি। হঠাৎ করে তারা সড়কবাতি এবং পানি সরবরাহের বিদ্যুৎলাইন বিচ্ছন্ন করে দেয়। আজ পর্যন্ত নগরীর সব সড়ক ও পানির লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা কলেজছাত্র ইমরান জানান, তিনদিন ধরে সড়কবাতি জ্বলছে না। আর সিটি করপোরেশনের পানির লাইনেও পানি আসছে না। আমরা খুব ভোগান্তিতে রয়েছি। চলাচল করতে কষ্ট হয়। কী কারণে এমন হচ্ছে তা জানি না।

বরিশাল ওজোপাডিকো

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

২০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ১০ দিন পর তিন জেলের মরদেহ উদ্ধার
১৬ জানুয়ারি ২০২৬
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন
১২ জানুয়ারি ২০২৬
বিষপান করে গাছতলায় শুয়ে ছিলেন জান্নাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোন আসনে কে বিজয়ী?
  2. নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল-সভা করবে না বিএনপি
  3. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  4. যশোরে পাঁচটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
  5. ভূমিধস বিজয়, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x