Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৫:২৫, ০২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২০
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৫:২৫, ০২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্লাস্টিক জমা দিলেই মিলবে ‘রমজানের বাজার’

সেনাবাহিনী সিনহার মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার চায় : সেনাপ্রধান

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৫:২৫, ০২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২০
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৫:২৫, ০২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৩০, ০২ সেপ্টেম্বর ২০২০
সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুকে জঘন্যতম ঘটনা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়।   

আজ বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেনাপ্রধান।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ চট্টগ্রাম সেনানিবাসের  ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান তাঁকে স্বাগত জানান। পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শনসহ সেনাপ্রধানকে সালাম প্রদান করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ছয়টি সিগন্যাল ব্যাটালিয়ন, ১৮, ২০, ২১, ২২ ও ২৩ বীর কালার প্যারেডে অংশগ্রহণ করে প্রধান অতিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান বলেন, সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সেইসঙ্গে তিনি সবাইকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুকে ‘জঘন্যতম ঘটনা’ উল্লেখ করে এর দৃষ্টান্তমূলক বিচার চান।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে কোনো সুপারিশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ, এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে। এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত, পুলিশ বাহিনীরও এ ব্যাপারে সমর্থন রয়েছে। এই তদন্ত দল যেটা উপযুক্ত মনে করবে, সেটা সুপারিশ করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুপারিশ করার সুযোগ আছে বলে আমি মনে করি না।’

তদন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সেনাপ্রধান বলেন, ‘কারণ যে ঘটনা ঘটেছে, এটা সবাই জানে। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে। সেটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা তদন্তে বের হয়ে আসবে। সাজাটা যখন হবে, তাহলেই সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কীভাবে আসবে? বলার কোনো সুযোগ নেই।’

সর্বাধিক পঠিত
  1. ৫ জেলার ডিসি প্রত্যাহার
  2. মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
  3. উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  4. মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
  5. তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
  6. পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x