Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
আরও খবর
মৌলভীবাজারে বজ্রাঘাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
নবগঙ্গা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
খেলার সময় বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

এখনো সন্ধান মেলেনি চিকিৎসকের নিখোঁজ মেয়ের

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২০:০১, ২৪ ডিসেম্বর ২০১৬
বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার জাহান। ছবি : এনটিভি

একদিনেও বরিশালের কড়াইতলা খালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ চিকিৎসককন্যা সাহেরী আক্তারের (১৩) সন্ধান মেলেনি। দ্বিতীয় দফায় আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই খালের অনেকাংশজুড়ে তল্লাশি চালিয়েও জীবিত কিংবা মৃত সাহেরীকে উদ্ধার করা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের নৌ বিভাগের স্টেশন অফিসার দেবাশীষ বিশ্বাস জানান, খালটির গভীরতা ২০ থেকে ৩০ ফুট। সাধারণত এ অবস্থাতে উদ্ধার সম্ভব। কিন্তু স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ভাটায় এক কিলোমিটার এবং জোয়ারে এক কিলোমিটারজুড়ে তল্লাশি চালানো হয়েছে। আমাদের চার-পাঁচজন ডুবুরি উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ১০টার পর থেকে এই উদ্ধার অভিযানের সঙ্গে বিআইডব্লিউটিএর ডুবুরিদল অংশ নিয়েছে। এ ছাড়া শুক্রবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান চালানো হয়।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, লাশ ভেসে উঠেছে এমন উড়ো খবর পেয়ে পুলিশ ও ডুবুরিদল তদন্ত করেছিল। কিন্তু ফলাফল পাওয়া যায়নি। ডুবুরিদলের সঙ্গে পুলিশও ঘটনাস্থলে রয়েছে।

এদিকে ডা. গোলাম সরোয়ার জাহানের স্ত্রী নেশপাতি বেগমের (৩০) লাশের ময়নাতদন্ত আজ শনিবার বেলা ১২টার দিকে সম্পন্ন হয়েছে। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন আহত ডা. গোলাম সরোয়ার। নগরীর বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত অপর চিকিৎসক ডা. প্রদীপ কুমার বণিক। তাঁরা দুজনই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

শুক্রবার ভোলা থেকে স্পিডবোটে বরিশালের উদ্দেশে রওনা হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার জাহান, তাঁর স্ত্রী নেশপাতি বেগম, কিশোরী মেয়ে সাহেরী আক্তার, ভাগ্নে খোকন ও ডা. প্রদীপ কুমার বণিক। রাত ৮টার দিকে বরিশালের কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীর সংযোগস্থল কড়াইতলা খালের সাহেবের হাট নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হন এবং মা ও মেয়ে নিখোঁজ থাকেন। রাত ৯টার দিকে নেশপাতি বেগমের লাশ উদ্ধার করে ডুবুরিদল। এখনো নিখোঁজ রয়েছে মেয়ে।

নিহত নেশপাতি বেগমের বাবার বাড়ি ভোলায়। ভোলাতেই তাঁর স্বামী ডা. গোলাম সরোয়ারের প্রাইভেট চেম্বার। শ্বশুরবাড়ি বেড়ানোর পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বারে কাজ শেষে বরিশাল হয়ে ঢাকায় পরিবার-পরিজন নিয়ে যাওয়ার কথা ছিল চিকিৎসকের।

 

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x