জয়পুরহাটে নাশকতার অভিযোগে আটক ৪
নাশকতায় জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার তাঁদের আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার এনটিভিকে জানান, সকালে বিএনপির দুজন ও জামায়াতের দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সকালে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ করে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট