Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২২:৪৩, ০৪ মে ২০১৭
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২২:৪৩, ০৪ মে ২০১৭
আপডেট: ২২:৪৩, ০৪ মে ২০১৭
আরও খবর
চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় গুলি, নিহত ১
নড়াইলে চার খুনের ঘটনায় এখনও হয়নি মামলা, আটক ৭
জমি নিয়ে বিরোধে চাচাকে হত্যার অভিযোগ, ভাতিজারা পলাতক
জাবি ছাত্রীকে নির্যাতন : সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা
২০ গাছ কর্তন : বিএনপি থেকে পদ হারানো জাহিদুল গ্রেপ্তার

মাগুরায় জুয়া ও অশ্লীল নৃত্যের আস্তানা থেকে গ্রেপ্তার ২৭

শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২২:৪৩, ০৪ মে ২০১৭
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
২২:৪৩, ০৪ মে ২০১৭
আপডেট: ২২:৪৩, ০৪ মে ২০১৭
মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রেপ্তার আট নর্তকী। ছবি : এনটিভি

মাগুরার মহম্মদপুর উপজেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের আস্তানায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়াড়িদের হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাগুরা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মাগুরা ডিবি পুলিশের ওসি মো. ইনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মাগুরার পুলিশ সুপার মুহাম্মাদ মনিবুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশের ৬০ সদস্যদের দল পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশঙ্করপুর গ্রামের মধুমতি চরএলাকায় জুয়া ও নগ্ন নৃত্যের আসরের চারদিকে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি পেয়ে আয়োজক চক্রের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মাগুরা ডিবি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মাসুদুর রহমান ও হাবিবুর রহমান আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাতটি রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে আট নর্তকী, দুই আয়োজক শরিফুল ইসলাম ও জিল্লুর রহমানসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। ৩৮টি মোটরসাইকেল, দুটি নছিমন ও আটটি মোটরভ্যানও আটক করা হয়েছে।

এ সময় স্থানীয় গ্রামবাসী নৃত্যমঞ্চ, মাইক, সাউন্ডবক্স, চেয়ার, তাঁবু, দোকানপাটসহ অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেয়।

পুলিশের ওপর হামলা ও অনৈতিক কার্যক্রমের ঘটনায় মাগুরা ডিবি পুলিশের এসআই সালাহ্ উদ্দিন বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪০ জনসহ মোট ৮৯ জনকে আসামি করে মহম্মদপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।

দীর্ঘ একযুগ ধরে মহম্মদপুরের কালিশংকরপুরে রমরমা জুয়ার আসর এবং বিবস্ত্র নৃত্যের আসর বসছিল।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
  2. এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে অব্যাহতি
  3. ২০ গাছ কর্তন : বিএনপি থেকে পদ হারানো জাহিদুল গ্রেপ্তার
  4. চুয়াডাঙ্গায় সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের পরিচিতি সভা
  5. বরিশালে এজলাস চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত অবমাননার রুল
  6. যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x