Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২২:১০, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২২:১২, ০৯ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২২:১০, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২২:১২, ০৯ জুলাই ২০১৫
আরও খবর
চট্টগ্রামে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত
৩২,৬৬২ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি
জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে দৃষ্টিহীন নূরজাহান বেগমের স্বপ্নপূরণ
দিনাজপুরে কীটনাশকমুক্ত টমেটো চাষে সাফল্য
রাজশাহী-ঢাকা রেলপথ

ঈদে বিশেষ ট্রেন নেই

শ. ম সাজু, রাজশাহী
২২:১০, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২২:১২, ০৯ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২২:১০, ০৯ জুলাই ২০১৫
আপডেট: ২২:১২, ০৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী-ঢাকা রেলপথে বিশেষ কোনো ট্রেন নেই। তবে যাত্রীদের চাপ সামলাতে প্রতিটি ট্রেনের সাথে বাড়তি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিভাগীয় শহর রাজশাহীতে কোনো বিশেষ ট্রেন না থাকায় নিয়মিত রেল যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে থাকা ঘরমুখো মানুষ ও তাদের আত্মীয়স্বজন এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকেই টিকিট না পাওয়ার আশঙ্কা করছে।

তবে ঈদের তিন দিন আগে থেকে খুলনা-ঢাকা ও পার্বতীপুর-ঢাকা রুটে ‘ঈদ স্পেশাল’ নামের এক জোড়া আন্তনগর ট্রেন চালুর কথাও জানানো হয়েছে। 

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল করিম বলেন, ইচ্ছে থাকলেও কেবল জনবল ও কোচ সংকটের কারণে রাজশাহী-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা যাচ্ছে না। তবে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে উপযুক্ত সময়ের মধ্যেই বাড়তি কোচ সংযোজন করা হবে।’
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম বলেন, ‘বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেস নামের তিনটি আন্তনগর ট্রেন চলাচল করছে। তাই এই রুটে স্পেশাল ট্রেনের কোনো প্রয়োজন নেই। তবে ঈদের বাড়তি চাপকে মাথায় রেখে প্রতিটি ট্রেনের সাথে বগি বাড়িয়ে লম্বা করে দেওয়া হবে। বাড়তি চাহিদার জন্য এটিই যথেষ্ট।’ পশ্চিমাঞ্চল রেলে আন্তনগর, লোকাল ও মেইল ট্রেন মিলিয়ে অতিরিক্ত ২৮টি কোচ সংযুক্তের কথাও জানান তিনি।

খায়রুল আলম আরো বলেন, ‘রাজশাহী-ঢাকা রুটে সম্ভব না হলেও খুলনা-ঢাকা রুটে এবং পার্বতীপুর-ঢাকা রুটে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন থাকছে। আগামী ১৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন চলবে।’

‘আর রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু আন্তনগর ট্রেনের প্রতিটির সঙ্গে ৯২ আসনের একটি করে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে উল্লেখিত ট্রেনগুলোসহ বিভিন্ন রুটে চলাচলরত পশ্চিমাঞ্চল রেলের ২৮টি ট্রেনে ২৮টি বাড়তি বগি যুক্ত করা হবে।’
  
মহাব্যবস্থাপক খায়রুল আলম বলেন, এবার ঈদে পশ্চিমাঞ্চল রেলের যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরায় তদারকি ছাড়াও থাকছে বিশেষ টহল। রেলস্টেশনের নিরাপত্তায় রেল পুলিশ, জিআরপি পুলিশের পাশাপাশি পর্যবেক্ষণে থাকছেন র‌্যাব সদস্যরাও। টিকিট কালোবাজারি, প্রতারণা, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা বন্ধে তাঁরা কাজ করবেন। এ ছাড়া যাত্রাকালীন দুর্ঘটনা এড়াতে পর্যবেক্ষণ চলছে রেলপথে। বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতুগুলো।

খায়রুল আলম আরো বলেন, ‘বর্ষার কারণে এবার আগে থেকেই রেললাইন নিয়মিত সংস্কারকাজ চলছে। তাই ঈদের বাড়তি চাপেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে ঈশ্বরদী-উল্লাপাড়া সেকশনের কৈডাঙ্গা ও শান্তাহার-জয়পুরহাট সেকশনের হলহলিয়া ব্রিজ দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।’

সর্বাধিক পঠিত
  1. নানাবাড়ি যাচ্ছিল আড়াই বছরের রুহান, পিকআপের চাপায় গেল বাবা-ছেলের প্রাণ
  2. শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল : ভারতীয় হাইকমিশন
  3. ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ৪১৯ হাজিকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x