Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ মে ২০২৬
আপডেট: ২০:৪৭, ৩০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ মে ২০২৬
আপডেট: ২০:৪৭, ৩০ মে ২০২৬
আরও খবর
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ
শ্রমিকনেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট, জনদুর্ভোগ
২৪২ পরীক্ষার্থীই জিপিএ ৫, বোর্ডসেরা আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
মাছ ধরা নিয়ে বিরোধ, ভাই ও ভাতিজার হামলায় ছোট ভাই নিহত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরে কীটনাশকমুক্ত টমেটো চাষে সাফল্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ মে ২০২৬
আপডেট: ২০:৪৭, ৩০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ মে ২০২৬
আপডেট: ২০:৪৭, ৩০ মে ২০২৬

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গত ৪ বছর ধরেই রাসায়নিক কীটনাশকমুক্ত টমেটো চাষে গবেষণায় সফলতা অর্জন করেছে। এই সফলতার পেছনে যার অবদান তিনি হচ্ছেন কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক।

দিনাজপুর হাবিপ্রবি’র গবেষক কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক বাসসকে শুক্রবার (২৯ মে) এই তথ্য নিশ্চিত করেন।

মো. আজিজুল হক জানান, তার নেতৃত্বে তিনি ও তার দল কোনো রকম রাসায়নিক বিষ ও হরমোন ব্যবহার ছাড়াই খুবই স্বল্প মাত্রায় ইউরিয়া, ফসফরাস ও ব্যাকটেরিয়ার ব্যবহারে টমেটো চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন।

এটা ছিল তার হাবিপ্রবি’র ক্যাম্পাসে গবেষণার জমিতে অর্জিত টমেটোর সফল উৎপাদন। জেলার সদর উপজেলা চেহেলগাজী ইউনিয়নের টমেটো চাষি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি কৃষকের একটি দল তার গবেষণায় অর্জিত টমেটো ক্ষেত পরিদর্শন করেছেন। বিনা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়া এত সুন্দর টমেটোর ফলন দেখে অভিভূত হয়েছেন পরিদর্শনকারী কৃষকরা। এ সময় মাঠের পাকা টমেটো আগত কৃষকরা পরিদর্শনকালে খেয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

মাঠে অর্জিত সফল গবেষণায় টমেটোর ক্ষেত কৃষকদের কাছে আধুনিক যুগে কৃষি বিপ্লবে সবজি চাষে ব্যতিক্রমধর্মী একটি টমেটো ক্ষেত বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।  

তারা বলেছেন, আমরা টমেটো চাষ শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার বিভিন্ন রাসায়নিক সার, বালাই নাশক ও কীটনাশক ব্যবহার করে থাকি। এছাড়াও অনেক পরিমাণের ইউরিয়া সার, ফসফেটসহ গোবর সার ব্যাবহারে টমেটোর ফসল উৎপাদন করতে সক্ষম হই। এতে আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। কিন্তু হাবিপ্রবি’র উন্নত টমেটো সফল গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে উদ্ভাবিত কীটনাশক ব্যবহার ছাড়াও রাসায়নিক সার স্বল্প পরিমাণ ব্যবহারে টমেটোর ফলন দেখে পরিদর্শনে আগত কৃষকদের বিশ্বাসই হচ্ছে না।

এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। অথচ তারা প্রমাণ পেয়েছে, এই টমেটোর ফলনে ক্ষেতে শতভাগ নিশ্চিত কোনো কীটনাশক ব্যবহার ছাড়া, সফল ও বাম্পার টমেটোর দৃশ্যমান ফলন উৎপাদন করা সম্ভব হয়েছে।

পরিদর্শনে আসা কৃষক দলের সদস্য কৃষক হারেজ উদ্দীন ও মতিউর রহমান জানান, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই টমেটোর এত ফলন এবং এত সুন্দর রং, খেতেও অনেক সুস্বাদু। কৃষক দলের প্রতিনিধিরা বলেছেন, হাবিপ্রবি’র গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হকের উদ্ভাবিত প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারলে আমাদের টমেটো চাষে উৎপাদন খরচ অনেক কমে যাবে। সেই সঙ্গে টমেটোর রং এবং সাইজের জন্য আগামীতে উৎপাদিত টমেটোর অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে তারা আশাবাদী।

কৃষকরা আশা করছেন, আমরা চাইবো, হাবিপ্রবি’র গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক স্যার যেন ‘আমাদের অল্প পরিসরে হলেও এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিয়ে তার নতুন উদ্ভাবিত টমেটো চাষে আমরা যেন অধিক ফলন অর্জন করে বিপ্লব ঘটাতে পারি’। সেই প্রত্যাশা তারা করছেন।

আগত কৃষকরা বলেছেন, এই ধরনের টমেটো বছরে রবি ও গ্রীষ্মকালীন দুটি মৌসুমে পরিকল্পনা মাফিক পদ্ধতি প্রয়োগে সফলভাবে চাষ করা সম্ভব হবে। যেহেতু গ্রীষ্মকালীন মৌসুমে এ ধরনের উৎপাদিত টমেটো বাজারজাত করতে পারলে ভোক্তরা স্বাস্থ্য সম্মত টমেটো সহজেই ক্রয় করে খেতে পারবেন।

দিনাজপুরের প্রান্তিক অঞ্চলের আরও একজন কৃষক বাসসকে জানান, গবেষক স্যারের বিনা রাসায়নিক সার ব্যবহারে টমেটোর উৎপাদন দেখে ভালো লাগছে। আমরা সাধারণ কৃষকরা টমেটো চাষে স্যারের তুলনায় অনেক বেশি কীটনাশক ও সার ব্যবহার করি। আবার স্যারের এই ব্যাকটেরিয়া ব্যবহার করে টমেটো চাষে আমাদের স্বাস্থের কোনো ক্ষতি হবে না। আমরা নিজেরাও নিশ্চিন্তে বিষমুক্ত,স্বাস্থ্য সম্মত এই টমেটো খেতে পারবো। একই সাথে ভোক্তাদেম মাঝে স্বাস্থ্য সম্মত টমেটো সরবরাহ করতে পারব। আমরা টমেটো চাষে সারের এই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী। গত কয়েক দিন পূর্বে কৃষকদের নিয়ে তার টমেটোর ক্ষেতের প্রদর্শনী করা হয়েছিল। প্রদর্শনী শেষে ড. আজিজুল হক কৃষকদের সঙ্গে তার উদ্ভাবিত টমেটো চাষের সফলতা নিয়ে মতবিনিময় করেছেন।  

রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ব্যকটেরিয়া ব্যবহার করার উপকারিতা, পদ্ধতি নিয়ে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি সরাসরি দিয়েছেন। কৃষকরা তার এ ধরনের উত্তরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক বাসসকে বলেন, আমি দীর্ঘদিন থেকে ব্যাকটেরিয়া ব্যবহার করে বিষ, হরমোনমুক্ত ও স্বল্প মাত্রার ফার্টিলাইজার প্রয়োগে সুস্বাদু টমেটো উৎপাদন নিয়ে গবেষণা করছি। ব্যাকটেরিয়া ব্যবহার করে টমেটোর ফলন ও গাছের শাখা উপ-শাখা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমার লক্ষ্য টেকসই উন্নয়নের জন্য আমার এই গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের হাতে তুলে দেওয়া। এরফলে টমেটো চাষে রাসায়নিকের ব্যবহার কমবে, কৃষক লাভবান হবে বেশি। ভোক্তা সাধারণ মানুষ,উন্নত ও ভাল স্বাস্থ্যকর উৎপাদিত টমেটো খেতে পারবে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

গবেষক ড. আজিজুল হক বর্তমানে ‘দ্য সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কর্পোরেশন এজেন্সি ও ইউনেস্কোর দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস’-এর যৌথ অর্থায়নে রাসায়নিক কৃষি সামগ্রীর পরিবর্তে এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া ব্যবহার করে টমেটো চাষে গবেষণা করছেন। ইতোমধ্যেই তার এই গবেষণা প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর ভিন্ন তিন স্থানে কৃষকের জমিতে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ শুরু করেছে। তিনি এসব টমেটো চাষীদের কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত টমেটো চাষে সব ধরনের উপদেশ, পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

দিনাজপুর কীটনাশকমুক্ত টমেটো চাষ সাফল্য

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
০৪ আগস্ট ২০২৬
বাজারে ভারতীয় কাঁচামরিচ, কেজিতে কমল ৮০ টাকা
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  2. জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা
  3. দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত
  4. ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, যেমন থাকবে তাপমাত্রা
  5. চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ মৃত্যু, জাহাজ কাটা চলছিল গ্যাসমুক্ত না করেই
  6. বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x