Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম এ নোমান
২০:০৩, ১৭ জুলাই ২০১৭
এম এ নোমান
২০:০৩, ১৭ জুলাই ২০১৭
আপডেট: ২০:০৩, ১৭ জুলাই ২০১৭
আরও খবর
ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি এনেছে সরকারের ১০ উদ্যোগ : প্রধানমন্ত্রীর কার্যালয়
ঈদের ছুটি শেষে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা সরকারের কাজ : তথ্যমন্ত্রী
যে কারণে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলবে না আওয়ামী লীগ

এম এ নোমান
২০:০৩, ১৭ জুলাই ২০১৭
এম এ নোমান
২০:০৩, ১৭ জুলাই ২০১৭
আপডেট: ২০:০৩, ১৭ জুলাই ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনঘোষিত রোডম্যাপ নিয়ে এখনই কোনো ধরনের উৎসাহমূলক বক্তব্য, বিবৃতি বা মন্তব্য করতে নিষেধ করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী এ বিষয়ে মন্ত্রীদের মাধ্যমে দলের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিসভার আজ সোমবারের নিয়মিত বৈঠকের একপর্যায়ে অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রিপরিষদের বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সদস্য এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই বিষয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা এ মুহূর্তে নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে দলের পক্ষ থেকে কোনো কথা বলব না। এটিই হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত। আমরা আগে এর বাস্তবায়ন দেখি। তারপর এ বিষয়ে মন্তব্য করব।’

মন্ত্রিসভার বৈঠকে রোডম্যাপ নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিসভার একজন সদস্য এনটিভি অনলাইনকে বলেন, বৈঠকের শুরুতেই একজন সিনিয়র সদস্য নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার বিষয় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়টি অনির্ধারিত আলোচনায় প্রসঙ্গক্রমে তুলে ধরেন। এর ওপর আরো কয়েকজন সদস্য বক্তব্য দিতে চান।

এই পর্যায়ে প্রধানমন্ত্রী সবাইকে থামিয়ে দিয়ে বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমরা এখনই কোনো মন্তব্য করব না। তা ছাড়া দলের একেকজন একেক ধরনের মন্তব্য করলে নির্বাচন কমিশনের বিষয়ে জনগণের মধ্যে একটি ভুল বার্তা যাবে। এ বিষয়ে সবাইকে কথা বলার ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হবে।’

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করে। এর পরপরই বিএনপির পক্ষ থেকে এটিকে সরকারি দলের রোডম্যাপ হিসেবে আখ্যায়িত করা হয়।

তবে এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রোডটি তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা রোডই দেখতে পাচ্ছি না। ম্যাপ তো পরের প্রশ্ন।’

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x