রামপালে দুস্থদের ঈদের পোশাক বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের রামপালে আজ বুধবার দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের’ চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের রামপালে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’। আজ বুধবার দুপুরে রামপালের বড়দিয়া মাদ্রাসা চত্বরে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুর হাতে ঈদ উপহার তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, একজন প্রকৃত মানুষ হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই মানুষে মানুষে যে বৈষম্য, তা অনেকটা দূর হবে। আর এতে সমাজের অসহায় ও দুস্থ মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আবু হোসাইন সুমন, মোংলা