Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জনি রায়হান
২২:২৮, ৩১ আগস্ট ২০১৭
জনি রায়হান
২২:২৮, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ২২:২৮, ৩১ আগস্ট ২০১৭
আরও খবর
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪ প্রার্থী
ভোটের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল ডিএমটিসিএল
নির্বাচন ঘিরে সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি     
৭৫ হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ
আন্তর্জাতিক মহলে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবে ইসি

বুড়িগঙ্গায় ভাসমান বেকারি

জনি রায়হান
২২:২৮, ৩১ আগস্ট ২০১৭
জনি রায়হান
২২:২৮, ৩১ আগস্ট ২০১৭
আপডেট: ২২:২৮, ৩১ আগস্ট ২০১৭

লঞ্চ ঘেঁষেই দাঁড়িয়ে থাকে ওই নৌকা। একটু পর অন্য লঞ্চের সামনে। নৌকা ভর্তি বিস্কুট, পাউরুটি, বনরুটি, চানাচুর। কেবল দুই বিক্রেতা কোনোমতে দাঁড়িয়ে আছেন। একটা ভাসমান বেকারি।

রাজধানীর সদরঘাট লঞ্চ টারমিনালে প্রচণ্ড ভিড়। ঈদে বাড়ি ফিরছে মানুষ। ঠাঁই নেই লঞ্চেও। যে লঞ্চটা যাত্রার প্রস্তুতি নিচ্ছে তারই পাশে গিয়ে দাঁড়ায় ভাসমান বেকারি। মানুষ ডাকে, ‘ভাই রুটি দেন’, ‘দাম কত’।

আজ বৃহস্পতিবার সদরঘাটে গিয়ে ওই ভিড় দেখা গেল। কাল বাদে পরশু ঈদুল আজহা। মানুষ ফিরছে নিজ এলাকায়, স্বজনদের কাছে। তাই ভিড়বাট্টা কোনো ব্যাপারই না।

ওই ভিড়ের মাঝে টারমিনালে অন্য কোনো খাবারের দোকান চোখে পড়েনি। নেই তেমন হকারও। দূরপাল্লার যাত্রীদের তাই একমাত্র ভরসা এখন ওই ভাসমান বেকারি।

ভাসমান বেকারিতে দাঁড়িয়ে ক্রেতাদের দিকে পাউরুটি ছুঁড়ে দিচ্ছিলেন আনোয়ার হোসেন। রুটি, বিস্কুট বিক্রি করার ব্যবসা করেন তিনি।

কথা বলার ফুরসৎ মিলছে না আনোয়ারের। বয়স্করা পাউরুটি বা বনরুটি চাইছে, শিশুরা বিস্কুট। চাহিদা আছে চানাচুরেরও। পাউরুটির আকারও নানা ধরনের। একই ভাবে ছোট আকারের বনরুটি থেকে শুরু করে আছে বিশাল সাইজের বনও। পাউরুটি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত।

আনোয়ার হোসেন জানান, বেশ কয়েক বছর ধরেই নৌকার উপরে এভাবে বেকারি সামগ্রী বিক্রি করছেন তিনি। ঈদের সময় নৌকাভর্তি করে বেকারি সামগ্রী কিনে ফেলেন। এরপর সদরঘাট এনে লঞ্চযাত্রীদের কাছে এসব বিক্রি করেন। লঞ্চযাত্রার সময় মানুষ কিছু খাবার নিয়ে লঞ্চে উঠতে যায়। এ সময় পাউরুটির চাহিদা থাকে বেশি।

আবদুস সাত্তারের বাড়ি বরিশাল। মতিঝিলে একটি দোকানে কাজ করেন। দুপুর একটার পর ছুটি নিয়ে চলে এসেছেন সদরঘাট। ভাবছেন কত আগে পৌঁছা যায় বাড়ি। এ কারণে দুপুরে খাওয়া দাওয়াও করেননি। লঞ্চ ছাড়বে একটু পর। তাই ওই নৌকা থেকে কিনে নিলেন পাউরুটি। সাত্তার বলেন, ‘ভাই লঞ্চ পেয়েছি। এটাই অনেক। এখন বাড়ি যাব। ক্ষুধা পেয়েছে। টারমিনালে কোনো দোকান নেই। খেতে বা কিছু কিনতে রাস্তায় যেতে হবে। ওই নৌকা থেকেই রুটি কিনে নিলাম।’

 লঞ্চ ঘাটের দিকে ছুটে চলা মানুষের ভিড়ের এক কোনায় বেশ কিছু পানির বোতল নিয়ে বসে আছেন সুজন নামের এক কিশোর। দূর থেকে পানির বোতলের দিকে তাকালে মনে হবে যেন নতুন পানির বোতল। সব পানির বোতলের মুখই সুতা বা চিকন দড়ি দিয়ে বাঁধা।  

সুজন বলে, ‘এই  পানির বোতলে পাম্পের পানি আছে। বোতলগুলো পুরানো। পাম্প থেকে পানি ভরে নিয়া আসছি। এক বোতল পানির দাম ১০ টাকা।’

বোতল দড়ি দিয়ে বাধা কেন জানতে চাইলে সুজন জানায়, পানির বোতল যাতে ঝুলিয়ে রাখা যায় এ কারণে  দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কত টাকার পানি বিক্রি হয়েছে? সুজন জানায়, ১০০ বোতল পানি বিক্রি করে আবার ১০ বোতল নিয়ে এসেছে এখন।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x