Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭
আপডেট: ১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭
আরও খবর
সুন্দরবনে আবারও যৌথ বাহিনীর অভিযান
সীমান্তে কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে ও বাজি জব্দ
মাদক কারবারিদের হামলায় শ্রমিক মৃত্যুর অভিযোগ
নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ১৩ জেলে
আফ্রিকান মাছসহ আটক ব্যবসায়ী, জরিমানা ২০০০০

কুপিয়ে জখমের পর মামলার বাদীকেও মারধর

সোহেল হাফিজ, বরগুনা
১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭
আপডেট: ১৯:০৫, ১০ নভেম্বর ২০১৭

চারদিন আগেই বরগুনায় আওয়ামী লীগ নেতা ও যুবলীগকর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার ওই মামলার বাদীর ওপরও হামলার ঘটনা ঘটে। 

গত সোমবার রাতে জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও যুবলীগকর্মী ইউসুফ হাওলাদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আজ শুক্রবার তালতলীর মাছবাজার এলাকায় মামলার বাদী ইউসুফের বাবা জাহাঙ্গীর হাওলাদারকে মারধর করে দুর্বৃত্তরা। 

জাহাঙ্গীর হাওলাদার জানান, গত বুধবার তিনি তালতলী থানায় ১৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। 

জাহাঙ্গীর আরো জানান, শুক্রবার সকালে তিনি তালতলী মাছ বাজার এলাকায় গেলে তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভী উল কবীর জমাদ্দারের নির্দেশে মামলায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজ জমাদ্দার, জেলা ছাত্রলীগের সদস্য স্বপন জমাদ্দার ও হত্যা মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত ইলিয়াস জমাদ্দার তাঁদের সহযোগীদের নিয়ে লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে মামলায় অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। এদিকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভী উল কবীর জমাদ্দার।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, বাদীর ওপর হামলার ঘটনা তিনি অবগত আছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

গত সোমবার রাতে তালতলীর মালীপাড়া স্লুইসগেটের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও যুবলীগ কর্মী ইউসুফ হাওলাদার। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

সর্বাধিক পঠিত
  1. মার্চের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ
  2. জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
  3. ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
  4. সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  5. বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  6. ৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x