Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
০২:৪০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৮:৩৭, ২৯ আগস্ট ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
০২:৪০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৮:৩৭, ২৯ আগস্ট ২০১৫
আরও খবর
বর্জ্য অপসারণ করে প্রশংসিত কুসিক প্রশাসকসহ পরিচ্ছন্নকর্মীরা
ঢাকা সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সংকট, সবজির দামও বাড়তি

ফিরেছে ভাগ্য, ফিরছে দেশি মাছ

সাইফুল ইসলাম সজল, যশোর
০২:৪০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৮:৩৭, ২৯ আগস্ট ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
০২:৪০, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৮:৩৭, ২৯ আগস্ট ২০১৫
ছবি : এনটিভি

আশির দশকের শুরুতেও দুই টাকা মজুরিতে পুকুরে পুকুরে জাল টেনেছেন যশোরের চাঁচড়া বর্মণপাড়ার রামপ্রসাধ বর্মণ। কঠোর পরিশ্রম, একাগ্রতা, আর সততার মাধ্যমে আজ তিনি কোটিপতি মৎস্যচাষি। নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি তিনি হারিয়ে যেতে বসা দেশি জাতের মাছ সহজলভ্য করার দিকেও মন দিয়েছেন। দেশি জাতের শিং ও মাগুর মাছ মাছ চাষ করে পেয়েছেন অনন্য সফলতা।

চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েই স্কুল ছাড়তে হয়েছিল রামপ্রসাধের। দুই বেলা দুমুঠো খাবার নিশ্চিত করতে বাবার মতোই দুই টাকা মজুরিতে শুরু করেন জাল টানার কাজ। কিছুদিন পর মাছ চাষ সম্পর্কে একটু বুঝতে শুরু করলে আশির দশকের মাঝামাঝি সময়ে যশোর শহরের মুড়লি এলাকার এক বাসিন্দার কাছ থেকে পরিত্যক্ত একটি পুকুর চেয়ে নেন তিনি। সেখানে জাপানি মাছের রেনু উৎপাদনের চেষ্টা করে সফল হন রামপ্রসাধ। তা থেকে পোনামাছ উৎপাদন করে প্রথম দফায় চার হাজার টাকায় বিক্রি করেন। এটিই তাঁর মূলধনে পরিণত হয়। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাড়তে থাকে রামপ্রসাধের পুকুরের সংখ্যা আর মাছ চাষের পরিধি।

বর্তমানে রামপ্রসাধের মৎস্য খামারের আয়তন ৩৫ বিঘা, যেখানে রয়েছে ছয়টি বড় পুকুর। এ খামারে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করলেও দেশি জাতের শিং মাছ চাষ করেন ২১ বিঘা আয়তনের তিনটি পুকুরে। এর আগে দুই দফায় ৮৮ মেট্রিক টন শিং মাছ বিক্রি করেছেন। যার বাজার মূল্য চার কোটি টাকারও বেশি। শুধু শিং মাছ থেকেই বছরে তাঁর লাভের অঙ্ক কোটি ছাড়িয়ে যায়। পাশাপাশি তাঁর খামারে পুকুরের পাড়ে সারা বছরই চাষ করেন লাউ, পেঁপে, কলাসহ বিভিন্ন শাকসবজি। এসব থেকেও তিনি বছরে বেশ ভালো টাকা আয় করেন। 

বাজারে বিদেশি জাতের চেয়ে দেশি জাতের শিং মাছের চাহিদা বেশি, দামও বেশি। সেকারণেই এ মাছ চাষে উদ্বুদ্ধ হন রামপ্রসাধ। তিনি আরো জানান, সফল হওয়ায় আগামী বছর থেকে টেঙরা, বাইন, গুলসাসহ আরো কিছু দেশি জাতের মাছের চাষ শুরু করবেন। 

রামপ্রসাধের শিং মাছ চাষে সফলতা দেখে এলাকার আরো অনেকেই এ মাছ চাষে উৎসাহী হয়েছেন। তাঁদের সব ধরনের সহযোগিতা করেন রামপ্রসাধ। শহরের চাঁচড়া এলাকার নাভিদ ফিস ফার্মের স্বত্বাধিকারী এসকে রাব্বুন বলেন, ‘রামপ্রসাধ দাদার শিং মাছ চাষ দেখে আমার মতো অনেকেই এখন এ মাছ চাষ শুরু করেছে। অন্য মাছের তুলনায় এ মাছে লাভ কয়েক গুণ বেশি।’

রামপ্রসাধের এ কীর্তিতে মুগ্ধ যশোরের মৎস্য কর্মকর্তারাও। যশোরের জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী বলেন, ‘দেশি মাছ চাষে রামপ্রসাধ অনন্য সফলতা দেখিয়েছেন। যশোরের অনেক মৎস্যচাষিই এখন এ মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাজারে এর চাহিদা ও দাম বেশি হওয়ায় একদিকে মৎস্যচাষিরা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে হারিয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা পাচ্ছে এসব দেশি মাছ। মৎস্য কর্মকর্তা আরো বলেন, ‘অন্য দেশি জাতের মাছ চাষে আগ্রহ দেখালেও মৎস্য চাষিদের সবরকম সহযোগিতা করা হবে।’  

রামপ্রসাধ বলেন, ‘যশোরের মৎস্যচাষিরা দেশি ও বিদেশি জাতের প্রচুর মাছ উৎপাদন করলেও অপরিকল্পিত বাজার ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজার ব্যবস্থা উন্নত এবং মাছ রপ্তানির সুযোগ সৃষ্টি করতে পারলে এখানকার মৎস্যচাষিরা আরো বেশি উপকৃত হতেন।’ 

সর্বাধিক পঠিত
  1. ফাঁকা ঢাকার উল্টো চিত্র যাত্রাবাড়ীতে, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি
  2. যমুনা সেতুতে ১৪ কোটি টাকার টোল আদায়
  3. সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
  4. আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
  5. ঈদ কাটে তাদের দোকানেই
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x