Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৭, ০৩ জুলাই ২০১৮
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২০
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৭, ০৩ জুলাই ২০১৮
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
৫ ব্যারেল ডিজেল জব্দ, ইউপি সদস্যকে জেল-জরিমানা
৩৪ কেজি গাঁজা জব্দ, চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ গ্রেপ্তার ৩
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় ছেলে আটক

টিভি দেখার সময় স্কুলছাত্রীকে ধর্ষণ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৭, ০৩ জুলাই ২০১৮
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২০
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৭, ০৩ জুলাই ২০১৮
আপডেট: ১৬:২৮, ০২ ফেব্রুয়ারি ২০২০

পাবনায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর উপজোর মূলগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে।

শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী যুবক সবুজ পলাতক রয়েছেন।

চাটমোহর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আজ দুপুরে বাড়ির পাশের একটি ঘরে সে একা বসে টেলিভিশন দেখছিল। এ সময় প্রতিবেশী সবুজ এসে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন তাকে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অচেতন হয়ে পড়ে। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তাপস কুমার পাল বলেন, ‘আমরা খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ-খবর নিই এবং ধর্ষককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

শিশুটির মা বলেন, ‘আমার জীবনে এ ধরনের পাশবিক নির্যাতন আমি দেখি নাই। যে ব্যক্তি আমার মেয়ের এই অবস্থা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ বলেই তিনি কান্না শুরু করেন।

অন্যদিকে, শিশুটির বাবা কোনো কথাই বলতে পারেননি। তিনি মাথায় হাত দিয়ে হাসপাতালের করিডরে বসে শুধু চোখের পানি ফেলছেন।

শিশুটির চাচা বলেন, ‘খবর পাওয়ার পর পরই আমার ভাতিজিকে হাসপাতালে নিয়ে এসেছি। কী হবে বুঝতে পারছি না। মেয়েটি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায়। শুনেছি অপারেশন করে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। আমরা দিনমজুর মানুষ। সুষ্ঠু বিচার পাব কি না সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এমন পাশবিক নির্যাতনের অবশ্যই বিচার হওয়া দরকার। আমার ভাতিজির মতো অন্য কোনো মেয়ের জীবনে যেন এমন ঘটনা না ঘটে, প্রশাসনের অবশ্যই সেদিকে খেয়াল রাখা দরকার।’

শিক্ষানবিশ চিকিৎসক মনিরুল ইসলাম রুবেল বলেন, ‘মেয়েটি দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তির পর পরই আমাদের সিনিয়র চিকিৎসকদের একটি টিম গঠন করে অপারেশন করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। মেয়েটি অচেতন অবস্থায় আছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি ঠিক হয়ে যাবে।’

এদিকে,পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের আইন কর্মকর্তা অ্যাডভোকেট শামিমা নাসরিন সোনিয়া বলেন, ‘মেয়েটি ভর্তির পর থেকেই আমরা তার পাশে আছি।’

আর্থিকসহ আইনি সব সহায়তা তাকে দেওয়া হবে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x