Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
১২:২৫, ০৯ মার্চ ২০১৯
আপডেট: ১৩:১৪, ০৯ মার্চ ২০১৯
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
১২:২৫, ০৯ মার্চ ২০১৯
আপডেট: ১৩:১৪, ০৯ মার্চ ২০১৯
আরও খবর
মৌলভীবাজারে বজ্রাঘাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
নবগঙ্গা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
খেলার সময় বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

বুড়িগঙ্গায় আজ মিলল চার লাশ, নিখোঁজ ১

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
১২:২৫, ০৯ মার্চ ২০১৯
আপডেট: ১৩:১৪, ০৯ মার্চ ২০১৯
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
১২:২৫, ০৯ মার্চ ২০১৯
আপডেট: ১৩:১৪, ০৯ মার্চ ২০১৯

রাজধানীর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে সর্বশেষ নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ পাওয়া গেছে। এরা হলো ছয় মাসের শিশু জুনায়েদ, মীম (৮) ও দেলোয়ার (৩৮)। এ নিয়ে আজ মোট চার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আর একজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার দুপুরে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই তিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ বাহীনীর টহল পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে উদ্ধারকারী দল ও নিখোঁজদের আত্মীয়স্বজন আজও  নদী এলাকায়  মরদেহ অনুসন্ধান করছিল। এরই একপর্যায়ে দুপুরের দিকে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকায় ভাসমান অবস্থায় জুনায়েদ, মীম ও দেলোয়ারের লাশ পাওয়া যায়।

এর আগে আজ সকালে আহসান মঞ্জিল সংলগ্ন বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় কন্যাশিশু মাহী ও গতকাল শুক্রবার তেলঘাট ও রহমান সাহেবের ডকের মধ্যবর্তী নদী এলাকা থেকে জামশিদার (২০) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর ডুবুরিরা।

নৌকাডুবির এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন শাহিদা (৩২)।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচর থেকে একই পরিবারের সাত যাত্রী নিয়ে একটি নৌকা সদরঘাট টার্মিনালের দিকে যাচ্ছিল। সেখান থেকে লঞ্চে করে ফরিদপুরে এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের।

একই সময়ে টার্মিনাল থেকে বরিশালের দিকে ছেড়ে যাচ্ছিল লঞ্চ সুরভী। সে সময় ব্যাকগিয়ার দিতে গিয়ে সুরভীর পেছনে ধাক্কা লেগে যাত্রিবাহী নৌকাটি ডুবে যায়। এতে ছয় যাত্রী নিখোঁজ হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x