Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
২০:৪০, ০৪ আগস্ট ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
২০:৪০, ০৪ আগস্ট ২০১৯
আপডেট: ২০:৪০, ০৪ আগস্ট ২০১৯
আরও খবর
গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
অন্ধকারে সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে প্রাণ গেল যুবকের
ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১৬ জেলেসহ সাগরে ট্রলারডুবি, একজন উদ্ধার

সোহেল হাফিজ, বরগুনা
২০:৪০, ০৪ আগস্ট ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
২০:৪০, ০৪ আগস্ট ২০১৯
আপডেট: ২০:৪০, ০৪ আগস্ট ২০১৯

বৈরী আবহাওয়ায় ১৬ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবে যায় মাছ ধরার একটি ট্রলার। নিখোঁজ জেলেদের একজনকে দীর্ঘ সাত ঘণ্টা ভেসে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৫ জেলের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া জেলের নাম মাহামুদ হোসেন (৪২)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বর্তমানে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে পায়রা বন্দরের দক্ষিণ পূর্বলালবয়া এলাকায় ডুবে যায় ট্রলারটি। এ দুর্ঘটনায় ১৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও স্থানীয় ট্রলার মালিক সমিতির সদস্যরা।

জীবিত উদ্ধার হওয়া জেলে মাহামুদ জানান, নোঙর করা ট্রলারের ব্রিজের (থাকার জায়গা) মধ্যে ১১ জন জেলে ঘুমিয়ে ছিলেন আর তিনিসহ পাঁচজন ব্রিজের ওপরে ছিলেন। হঠাৎ বড় একটা ঢেউ এসে ট্রলারটিকে উল্টে ফেলে। এতে পাঁচজনের মধ্যে তিনি ছাড়া সবাই পানির তোড়ে ভেসে যায়। এ অবস্থায় বাকি ১১ জেলের বেঁচে থাকার কথা নয় বলে জানান উদ্ধার হওয়া মাহামুদ।

নিখোঁজ জেলেদের মধ্যে ইকবাল হোসেন ও আনোয়ার মাঝির নাম জানা গেছে। অপর জেলেদের নাম জানা যায়নি। তবে তাঁদের সবার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান ট্রলার মালিক আনোয়ার হোসেন।

জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় মাছ শিকার করছিল জেলেরা। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হয়। এতে ঝড়ের কবলে পড়ে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায় ট্রলারটি। পরে এফবি আরিফ নামের একটি ট্রলার ফিরে আসার পথে এক জেলেকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে। তবে অপর ১৫ জেলে ও ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, ইতিমধ্যে নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুটি ট্রলার ঘটনাস্থলে রওনা হয়েছে।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার শাহ জামাল বলেন, ‘খবর পেয়ে আমরা ও পায়রা বন্দরের কোস্টগার্ড সাগরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি।’

সর্বাধিক পঠিত
  1. মুদিদোকানে ১০ হাজার টাকা জরিমানা
  2. মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
  3. আফ্রিকান মাছসহ আটক ব্যবসায়ী, জরিমানা ২০০০০
  4. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
  5. সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
  6. গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x