জয়পুরহাটে নৌকা-ধানের শীষের সঙ্গে আছে ‘বিদ্রোহীও’
উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জয়পুরহাটে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সঙ্গে ভোট লড়াইয়ে মাঠে থাকছেন দলীয় মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থীরাও। এ জেলার পাঁচটি পৌরসভার মধ্যে সদর, কালাই ও আক্কেলপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। আর মনোনয়ন পেয়ে নতুন উদ্যমে গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। জনসংযোগ শুরু করেছেন জাতীয় পার্টির মনোনীত সদস্যরাও। আ. লীগ-বিএনপির মূল প্রার্থীর সঙ্গে ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকছে স্বতন্ত্র্য প্রার্থীও।
আর নির্বাচনী এলাকায় বৈঠক-সমাবেশ করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন মেয়র পদপ্রার্থীরা।
তবে দল বা মার্কা দেখে কিংবা প্রার্থীদের মুখের কথায় নয়- ভোটাররা বলছেন, প্রকৃত সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। সেই সঙ্গে শেষ পর্যন্ত সব দলের অংশগ্রহণে এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর হবে এমনই প্রত্যাশা তাদের।
বিস্তারিত জয়পুরহাট প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠুর ভিডিও প্রতিবেদনে :

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট