Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১২:০৭, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৩:২৪, ১২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১২:০৭, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৩:২৪, ১২ জানুয়ারি ২০১৬
আরও খবর
মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় কাল সারা দেশে হরতাল
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ী-ছাত্রলীগ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল বন্ধ

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১২:০৭, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৩:২৪, ১২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১২:০৭, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৩:২৪, ১২ জানুয়ারি ২০১৬

মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আজ মঙ্গলবার সকাল থেকে শত শত মাদ্রাসা শিক্ষার্থী শহরে নেমে এসে বিক্ষোভ শুরু করে। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হচ্ছে। এতে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। 

সকাল ১০টার দিকে শত শত বিক্ষোভকারী শহরের রেলস্টেশন অবরোধ করে সেখানে হামলা ও ভাঙচুর চালায়। তারা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন দেয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাঈনুল হোসেন এনটিভি অনলাইনকে জানান, বিক্ষোভকারীরা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে। তারা বেশ কয়েকটি সিগন্যাল ভেঙে ফেলেছে। তারা আমার কার্যালয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায়। সিগন্যাল বোর্ড, টেলিফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

এর ফলে আখাউড়ার বাঘাচং স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, আযমপুরে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও ভৈরবে কর্ণফুলী এক্সপ্রেস আটকা পড়ে আছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার। 
 

এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের বিভিন্ন স্টেশনে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছে। তাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। 

এর আগে ভোররাতে ব্যবসায়ী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসাছাত্র হাফেজ মাসুদুর রহমান (২২) নিহত হন। তিনি শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) শিক্ষার্থী।

এ ঘটনায় আগামীকাল বুধবার সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষকদের পক্ষে মাওলানা মোবারক উল্লাহ এ হরতালের ঘোষণা দেন।

শহরের বিভিন্ন মোড়ে মোড়ে হরতালের সমর্থনে মাইকিং করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে টায়ারা জ্বালিয়ে বিক্ষোভ করছে মাদ্রাসাছাত্ররা। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাটও। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন। 

আজ সকাল থেকে এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ হোসেন। তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন বোস এনটিভি অনলাইনকে বলেন, পুলিশ ও বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
গতকাল সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনির সঙ্গে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পরে এতে ছাত্রলীগ ও এলাকাবাসী যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। 

সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আজ ভোরে মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আবারো উত্তপ্ত হতে শুরু করে। 

সংঘর্ষ
সর্বাধিক পঠিত
  1. বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
  2. সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
  3. নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
  4. নির্বাচনে দুর্নীতি ও পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে : জামায়াত আমির
  5. স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ
  6. ‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x