Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
২১:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:০০, ৩১ জানুয়ারি ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
২১:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:০০, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
গোমতী নদীতে মাছ ধরতে পলো উৎসব
গেটম্যানদের ঘরে মাদকের আলামত, তদারকিতে গাফিলতির অভিযোগ
কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
কুমিল্লায় নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে : রেল প্রতিমন্ত্রী

স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
২১:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:০০, ৩১ জানুয়ারি ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
২১:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:০০, ৩১ জানুয়ারি ২০২৬
দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার বন্ধুরা। ছবি : এনটিভি অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনি প্রচারণার জন্য ১৪ লাখ টাকা উপহার দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠানে এই অর্থ আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, দেশে এবং প্রবাসে অবস্থানরত ২০১৪ ব্যাচের বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্থ সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানে সরকার সাকিব, আহম্মেদ শুভ, মহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিতার প্রশ্নে আপনারা আমাকে সবসময় দৃঢ় অবস্থানে পাবেন। দেবিদ্বারের মাটিতেই আমার বেড়ে ওঠা, এখানকার প্রতিটি ধূলিকণা আমার পরিচিত। আমি চাই পরিবারতন্ত্রের বাইরে যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।

বিগত দিনের রাজনৈতিক চড়াই-উতরাই ও ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকে বলেছিলেন আমি উল্লেখযোগ্য ভোট পাব না, আমার বিরুদ্ধে মিছিল হয়েছে। কিন্তু আমার বিশ্বাস ছিল- রেয়াজ উদ্দিনের বন্ধুরা পাশে দাঁড়ালে আর কাউকে খুঁজতে হবে না। ১৯৬৪ ব্যাচ থেকে শুরু করে বর্তমান সময়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে দেবিদ্বারকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত খাতে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা এমন এক দেবিদ্বার গড়তে চাই যেখানে মেধা ও দক্ষতার মূল্যায়ন হবে।

অনুষ্ঠানে আল-আমিন, সিক্ত, সাইফুল, ফয়সাল, সাকিবুল ইসলামসহ আরও অনেক বন্ধু তাদের সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

হাসনাত আবদুল্লাহ কুমিল্লা উপহার

সংশ্লিষ্ট সংবাদ: হাসনাত আবদুল্লাহ

০৩ মার্চ ২০২৬
পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
সেই ‘আইকনিক’ জার্সি পরে সংসদে ঢুকলেন হাসনাত আবদুল্লাহ
১৩ ফেব্রুয়ারি ২০২৬
জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি : হাসনাত আবদুল্লাহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x