Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৯:০৩, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০৭, ১২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৯:০৩, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০৭, ১২ জানুয়ারি ২০১৬
আরও খবর
সংঘর্ষ, ভাঙচুর, আগুনে তপ্ত ব্রাহ্মণবাড়িয়া
রাতে মাদ্রাসায় নিহত হন হাফেজ মাসুদ
মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় কাল সারা দেশে হরতাল
সংঘর্ষ, মাদ্রাসাছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার এএসপি ও ওসি প্রত্যাহার

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৯:০৩, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০৭, ১২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৯:০৩, ১২ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০৭, ১২ জানুয়ারি ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড, ব্রিজের মোড়সহ বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসাশিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন বোস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাঁদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই দুই পুলিশ কর্মকর্তাকে অপসারণ এবং মাদ্রাসাছাত্র মাসুদুর রহমানের (২২) নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষক মওলানা মোবারক উল্লাহ।

এদিকে সংঘর্ষ ও হামলার কারণে প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ শুরু হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনির সঙ্গে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পরে এতে ছাত্রলীগ ও এলাকাবাসী যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে আজ মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমানের (২২)। তাঁর গ্রামের বাড়ি নবীনগর উপজেলার সামন্তঘর গ্রামে।

সোমবার রাতে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাদ্রাসায় হামলা চালিয়ে মাসুদুর রহমানকে হত্যা করেন বলে অভিযোগ করেন মাদ্রাসাছাত্ররা। এই অভিযোগ তুলে ছাত্ররা আজ ভোরে মাদ্রাসা থেকে বেরিয়ে শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বেশ কিছু স্থানে ভাঙচুর করে বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

এ সময়ে শহরের টিএ রোড এলাকা ও ব্রিজের মোড় এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেই দফায় দফায় সংঘর্ষ হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভকারীরা। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রেলস্টেশন অবরোধ করে সেখানে হামলা ও ভাঙচুর চালায় ছাত্ররা। তারা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন দেয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাঈনুল হোসেন এনটিভি অনলাইনকে জানান, বিক্ষোভকারীরা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে। তারা বেশ কয়েকটি সিগন্যাল ভেঙে ফেলেছে। তারা আমার কার্যালয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায়। সিগন্যাল বোর্ড, টেলিফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এর ফলে আখাউড়ার বাঘাচং স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, আযমপুরে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও ভৈরবে কর্ণফুলী এক্সপ্রেস আটকা পড়ে আছে বলেও জানান সহকারী স্টেশন মাস্টার।  তিনি জানান, দুপুর ১২টার দিকে আবারও মাদ্রাসাছাত্ররা রেলস্টেশনে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর করে।

দুপুরে বিক্ষোভকারীরা শহরের আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাঙচুর করে এর বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া ব্যাংক এশিয়া, শিশু নাট্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে সেতুর ওপর পুলিশের একটি ভাড়া করা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সকালে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। দুপুরে আরো চার প্লাটুন বিজিবি সদস্য শহরে নামেন। আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। গোটা শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে মাদ্রাসাশিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এদিকে সংঘর্ষ ও মাদ্রাসাছাত্র নিহতের ঘটনা তদন্তে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সংঘর্ষ
সর্বাধিক পঠিত
  1. বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
  2. সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
  3. নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
  4. নির্বাচনে দুর্নীতি ও পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে : জামায়াত আমির
  5. স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ
  6. ‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x